বৃহস্পতিবার , ২ মে ২০২৪ | ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

জয়ের ব্যাপারে আশাবাদী উল্লাপাড়ার ভাইস চেয়ারম্যান প্রার্থী স্বপন

প্রতিবেদক
বার্তা প্রবাহ
মে ২, ২০২৪ ৯:৫৭ অপরাহ্ণ

ছবি ও সংবাদ >> রফিকুল ইসলাম সবুজ : সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদী ভাইস চেয়ারম্যান প্রার্থী সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ স্বপন। নির্বাচনকে ঘিরে জয়ের লক্ষ্যে তিনি চালিয়ে যাচ্ছেন প্রচার-প্রচারণা।

২১ মে অনুষ্ঠিত হবে এ নির্বাচনের ভোটগ্রহণ। ইতোমধ্যেই প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ সম্পন্ন করেছেন উপজেলা নির্বাচন অফিস। প্রার্থীরা জয় নিশ্চিত করার প্রত্যাশায় ভোটারদের দ্বারে দ্বারে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে ভোট প্রার্থনা করছেন।

জেলার ৯টি উপজেলার মধ্যে উল্লাপাড়া উপজেলা একটি গুরুত্বপূর্ণ উপজেলা। এই উপজেলায় ৫ জন চেয়ারম্যান, ৬ জন ভাইস চেয়ারম্যান এবং ৫ জন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী নির্বাচন করছেন।

সরকারের ঘোষণা অনুযায়ী এবারের নির্বাচনে কোন দলীয় প্রতীক বরাদ্দ হয়নি। সকলেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন।

এরই অংশ হিসেবে উপজেলার সদর ইউনিয়নের ভদ্রকোল গ্রামের আবু সাঈদ স্বপন ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। এ বিষয়ে ভাইস চেয়ারম্যান প্রার্থী আবু সাঈদ স্বপন বলেন, উপজেলার আপামর জনগণের সম্মতি, ভালোবাসা ও প্রেরণায় আমি ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করছি। আমার নির্বাচনী প্রতীক ‘চশমা’ মার্কা নিয়ে আমি জনগণের ভালবাসার সাড়া দিয়েছি। আমার উপজেলার সকলেই তাদের মহামূল্যবান ভোটটি আমাকে দিয়ে জয় নিশ্চিত করবে, ইনশাআল্লাহ্।

তিনি বলেন, যদি আমি জনগণের ভালোবাসায় নির্বাচিত হতে পারি, তাহলে আমার অধীনস্থ প্রত্যেকটি ইউনিয়নে দারিদ্র মোচন, শিক্ষার সু-ব্যবস্থা, অবহেলিত সড়ক, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা, মাদক নিয়ন্ত্রণ, বাল্য বিয়ে প্রতিরোধ করবো; এই অঙ্গিকারে আমি জিরো টলারেন্স ভূমিকা রাখব।

ভোটাররা সকল প্রার্থীকে বিবেচনা করে উল্লাপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে দলমত নির্বিশেষে স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদান করে তাকে ভাইস চেয়ারম্যান হিসেবে জয়যুক্ত করবেন বলেও আশাবাদী তিনি।

সর্বশেষ - নির্বাচনী হাওয়া

আপনার জন্য নির্বাচিত

রসুল পাক (সাঃ) নিয়ে কটুক্তিকারী মোজাম্মেল হককে গ্রেফতারের দাবীতে ঝিনাইদহে সংবাদ সম্মেলন

তুবা’র যুগ্ন মহাসচিব এস এম টিটু আহাম্মেদের জন্মদিন পালিত

জাতীয় পর্যায়ে ডেইরি আইকন-২০২৩ পুরস্কারে ভূষিত হলো গ্রামীণ জন উন্নয়ন সংস্থা

ঝিনাইদহের মহেশপুরে হয়েছে বৃষ্টি ভেজা ইত্যাদি : হানিফ সংকেত

ঝিনাইদহ প্রেসক্লাবের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে হামলার প্রতিবাদে শেরপুরে মানববন্ধন অনুষ্ঠিত

রাজাপুরে বর্নাঢ্য আয়োজনে প্রধান শিক্ষিকার বিদায়ী সংবর্ধণা

রাজাপুরে অস্ত্রের মুখে জিম্মি করে দুই ব্যবসায়ীর ঘরে ডাকাতি, টাকা ও সোনাসহ মালপত্র লুট

বাবা হারানোর দুই যুগ পেরিয়েও, “বাবা” কখনো বলা হলো না কতটা ভালোবাসি তোমায়

সোমেশ্বরী নদীর সেতু নির্মাণ কাজ বন্ধ, হাজারো মানুষের দুর্ভোগ