বুধবার , ১ মে ২০২৪ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

সাব এডিটরস কাউন্সিলের সভাপতি অনিক, সম্পাদক জাওহার

প্রতিবেদক
বার্তা প্রবাহ
মে ১, ২০২৪ ৩:০৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : সংবাদপত্রের ডেস্কে কর্মরত পেশাদার সাংবাদিকদের সংগঠন ঢাকা সাব এডিটরস কাউন্সিলের নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হয়েছেন ডিবিসি নিউজের মুক্তাদির অনিক। সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন বাংলাদেশের আলোর জাওহার ইকবাল।

গতকাল ৩০ এপ্রিল জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। রাতে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার জ্যেষ্ঠ সাংবাদিক মঞ্জুরুল আহসান বুলবুল।

ঘোষিত ফলাফলে সভাপতি পদে ৩৫৯ ভোট পেয়ে মুক্তাদির অনিক বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কে এম শহীদুল হক ২৩২ ভোট এবং আবুল কালাম আজাদ পান ২২৮ ভোট।

আর সাধারণ সম্পাদক পদে জাওহার ইকবাল খান ৪৯৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কবীর আলমগীর পেয়েছেন ৩১৬ ভোট।

সাংগঠনিক সম্পাদক পদে শহীদ রানা ৪৬৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তৌফিক অপু পেয়েছেন ৩২৯ ভোট।

নির্বাচনে সহসভাপতি পদে আলী ইমাম সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মনির আহমাদ জারিফ, কোষাধ্যক্ষ পদে নাজিম উদ-দৌলা সাদি, দফতর সম্পাদক পদে জাফরুল আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে আরিফ আহমেদ, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক পদে তারেক হোসেন বাপ্পি, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে নাহিদ হাসান, কল্যাণ সম্পাদক পদে মো. সাফায়েত হোসেন এবং নারী বিষয়ক সম্পাদক পদে ফারজানা নাজনীন ফ্লোরা বিজয়ী হয়েছেন।

এছাড়া কার্যনির্বাহী সদস্য পদে শামসুল আলম সেতু, আনজুমান আরা শিল্পী, আজুমান আরা মুন, জেসমিন জাহান, তানজিমুল নয়ন, মাশরেকা জাহান ও মোহাম্মদ আবু ইউসুফ বিজয়ী হয়েছেন।

সর্বশেষ - সারা দেশ

আপনার জন্য নির্বাচিত

ঝালকাঠিতে প্রতিপক্ষের হামলায় মিলন হাওলাদার নামের এক যুবক নিহত

কাপাসিয়ায় সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

তৃণমূলে অংশগ্রহণেই জলবায়ু সুশাসন শক্তিশালী : সেমিনারে বক্তারা

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে প্রশ্ন : নারী সাংবাদিক প্রিয়ার অপরাধ কি সত্য বলা?

সাংবাদিক নেতা রুহুল আমিন গাজী’র মৃত্যুতে বাংলাদেশ জাতীয় পার্টি’র শোক

ঝালকাঠিতেও স্বস্তির বৃষ্টিতে রাস্তাঘাট ফাকা

রাজাপুরে ৪ শতাধিক শীতার্তের মাঝে কম্বল বিতরন

মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে উৎপাদিত পণ্যের রপ্তানি শুরু, প্রথম চালান ৩ লাখ ৪৯৩ হাজার মার্কিন ডলার

বগুড়া জেলা বিএনপি কতৃক আয়োজিত আলতফুন নেছা খেলার মাঠে বিশাল সমাবেশ

এককভাবে ৩০০ আসনে প্রার্থী দিবে জাতীয় পার্টি