রবিবার , ২৮ জানুয়ারি ২০২৪ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

আলোচিত খলিলকে হত্যার হুমকিদাতা গ্রেফতার

প্রতিবেদক
বার্তা প্রবাহ
জানুয়ারি ২৮, ২০২৪ ১০:৩০ পূর্বাহ্ণ

এম রাসেল সরকার : রাজধানীর শাহজাহানপুরে প্রতি কেজি গরুর মাংস ৫৯৫ টাকায় বিক্রি করে আলোচনায় আসা খলিলকে হত্যার হুমকিদাতা ও নির্দেশদাতাকে ঢাকার আশুলিয়া থেকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৩ ।

শনিবার (২৭ জানুয়ারি) রাত ১১টার দিকে র‍্যাবের গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এ বিষয়ে (আজ রোববার) সকাল সাড়ে ১১টায় সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।

এর আগে আলোচিত এই গরুর মাংস ব্যবসায়ী খলিলকে ও তার ছেলেকে একইসঙ্গে হত্যার হুমকি দেয়া হয়। এ ঘটনায় ঢাকার শাহজাহানপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন এ গরুর মাংস বিক্রেতা ।

প্রসঙ্গত, সম্প্রতি রাজধানীতে ৫৯৫ টাকা কেজিতে গরুর মাংস বিক্রি শুরু করেন খলিল। এমন খবরে তার দোকানে হুমড়ি খেয়ে পড়েন ক্রেতারা। পরে তার দেখাদেখি রাজধানীর আরও কিছু ব্যবসায়ী ৬০০ টাকা কেজিতে মাংস বিক্রি শুরু করে।

আর এতেই উল্টেপাল্টে যায় রাজধানীর গরুর মাংসের বাজার। ভেঙে পড়ে সিন্ডিকেট। পরবর্তীতে মাংস ব্যবসায়ীরা বৈঠক করে সাড়ে ছয়শ টাকা কেজিতে গরুর মাংস বিক্রির সিদ্ধান্ত নেয়। এরপরও ৫৯৫ টাকা কেজিতে গরুর মাংস বিক্রি করে আসছিল খলিল।

সর্বশেষ - সারা দেশ

আপনার জন্য নির্বাচিত

বিএফ-এর নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ ওয়ালিউর রহমানকে তুবা সমাজ কল্যাণ সোসাইটির শুভেচ্ছা

কালীগঞ্জে অমর একুশের বই বই মেলা-২০২৪ শুভ উদ্বোধন

‘আরও আলোচনার ভিত্তিতে ঘোষণাপত্র প্রণয়নে গুরুত্ব দিয়েছেন সবাই’

জাজিরায় ৩০০ জেলের মাঝে চাল বিতরণ

যুক্তরাজ্যের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে মির্জা ফখরুলের বৈঠক

১১ দশমিক ৫-এ কাঁপছে বগুড়া

চীনে আতঙ্ক নতুন ভাইরাস; ছড়িয়ে পড়ার শঙ্কায় জরুরি অবস্থা জারি!

তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে লক্ষ্যে মাঠে কাজ করে যাচ্ছেন- এ্যাড. এম হেলাল উদ্দিন

ঝিনাইদহে ১২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

বাংলাদেশ অনলাইন তৃণমূল সাংবাদিক ফোরাম (বিওটিএসএফ)-এর শুভেচ্ছা বিনিময় ও আলোচনা সভা