শুক্রবার , ২৬ জানুয়ারি ২০২৪ | ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

মির্জা ফখরুলসহ কারাবন্দি নেতাদের বাসায় বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা

প্রতিবেদক
বার্তা প্রবাহ
জানুয়ারি ২৬, ২০২৪ ৯:৪০ পূর্বাহ্ণ

অনলাইন ডেস্ক : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কারাবন্দি সিনিয়র নেতাদের পরিবারের খোঁজ নিতে তাদের বাসায় গিয়েছেন বিএনপির দুই স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান ও সেলিমা রহমান।

বিএনপির মহাসচিব কারাবন্দি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পরিবারের খোঁজ নিতে তার বাসায় গেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।

বৃহস্পতিবার বিকাল ৪টায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গুলশানের বাসায় বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য যান বলে নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

তিনি বলেন, ডক্টর আব্দুল মঈন খান মহাসচিবের সহধর্মিণী রাহাত আরা বেগমের থেকে পরিবারের খোঁজ নিয়েছেন। সঙ্গে আছেন বিএনপি প্রবাসী কল্যাণবিষয়ক সম্পাদক ফরিদ আহমেদ মানিক ও মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস।

এদিকে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার জানান, বিকাল সাড়ে ৪টায় বিএনপির যুগ্ম-মহাসচিব কারাবন্দি অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের পরিবারের সদস্যদের খোঁজ-খবর নিতে বনানী ন্যাম ভবনে যান বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান।

তিনি আরও জানান, সেলিমা রহমান সেখান থেকে পরে বিএনপির ভাইস চেয়ারম্যান কারাবন্দি এয়ারভাইস মার্শাল (অবসরপ্রাপ্ত) আলতাফ হোসেন চৌধুরীর পরিবারের সদস্যদের খোঁজখবর নিতে গুলশানের বাসায় যাবেন।

সর্বশেষ - খুলনা

আপনার জন্য নির্বাচিত

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা মুক্ত দিবস

মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা

নানান আয়োজনে নলছিটিতে সমাজসেবা দিবস পালিত

৯ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

বাধ ভেঙে নদীতে বিলীন নলছিটির ভাঙন কবলিত এলাকায় ইউএনও ও পানি উন্নয়ন বোর্ড

ঈদুল আযহায় কোরবানির পশুর কোন সংকট হবে না: প্রাণিসম্পদ মন্ত্রী

ভান্ডারিয়ায় স্ত্রী ও শাশুরীকে হত্যা করে প্রমান লোপাটের চেষ্টা; হত্যা মামলা, খুনি পলাতক

রাজপথে তারুণ্যের বিপ্লবে ফ্যাসিবাদের পতন ঘটাতে হবে: নুর

কেরানীগঞ্জে আল মুজাহিদ বহুমুখী সমবায়’র জবরদখল নেপথ্যে স্থানীয় প্রশাসনসহ নয়াহোতা

চিকিৎসার জন্য ব্যাংকক গেলেন মির্জা ফখরুল