বুধবার , ২৪ জানুয়ারি ২০২৪ | ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

শেরপুরে ৩ বছরেও শেষ হয়নি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে বিতরণকৃত ঘরের কাজ

প্রতিবেদক
বার্তা প্রবাহ
জানুয়ারি ২৪, ২০২৪ ১০:১৭ পূর্বাহ্ণ

হাফিজুর রহমান লাভলু, শেরপুর : শেরপুরের ঝিনাইগাতীতে ৩ বছরেও নির্মাণ কাজ শেষ হয়নি প্রধানমন্ত্রীর দেয়া ক্ষুদ্র নৃ-গোষ্ঠির মাঝে বিতরণকৃত সেমি পাকাঘর। এ অভিযোগ ভুক্তভোগীদের।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকালে সরেজমিনে গিয়ে জানা যায়, পার্বত্য অঞ্চল ব্যতীত দেশের সমতলে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠী (আদিবাসীদের) জীবনমান উন্নয়েনর লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাহী সেলের অর্থায়নে ২০১৯-২০-২১ অর্থ বছরে গৃহনির্মাণ প্রকল্প হাতে নেয়। প্রতিটি সেমি পাকাঘর নির্মাণের জন্য বরাদ্দ দেওয়া হয় ১ লাখ ৭০ হাজার টাকা। ওই প্রকল্পের আওতায় ঝিনাইগাতী উপজেলার গৃহহীন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের লোকদের মাধ্যে বিতরণের জন্য ২০টি ঘর বরাদ্দ আসে। এরই আওতায় উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে ঘরগুলো নির্মাণের দ্বায়িত্ব দেওয়া হয় আদিবাসী সংগঠন উপজেলা ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনকে। ঘর নির্মান কাজ যথারীতি শুরুও হয় এবং ঘর নির্মাণের জন্য বরাদ্দকৃত সমুদয় টাকা উত্তোলনও করা হয়। কিন্তু দীর্ঘ ৩ বছরে ওইসব ঘর নির্মাণ কাজ সম্পূর্ণ হয়নি। এতে করে বর্তমানে ঘরগুলোতে বসবাস করতে পারছেন না সুবিধাভোগীরা। এতে চরম বিপাকে রয়েছেন তারা। তাই ভুক্তভোগী পরিবারগুলো সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন।

সরেজমিনে অনুসন্ধানে গিয়ে দেখা গেছে, ঘরগুলোর ফ্লোর ঢালাই, বাথরুম, দরজা, জানালাসহ কোন কোন ঘরের প্লাস্টারের কাজ এখনও হয়নি। উপজেলার নয়া রাংটিয়া গ্রামের রিতা মনি কোচ, হিন্দু পাড়ার রঞ্জন চন্দ্র বর্মণ, গজনী গ্রামের রবিও সাংমা, ডেফলাই গ্রামের তৃষ্ণা দিও, ধানশাইল চকপাড়া গ্রামের সমলা ম্রংসহ আরও অনেকেই জানান, ঘরের অর্ধেক কাজ শেষ হতে না হতেই কাজ বন্ধ করে দেন গৃহনির্মাণকারীরা।

তারা আরও জানান, এ বিষয়ে উপজেলা ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মিঃ নবেশ খকশীকে ঘর নির্মাণ করে দেওয়ার জন্য বারবার অনুরোধ করা হলেও দীর্ঘ ৩ বছরেও তিনি কোন কথায় কান দিচ্ছেন না।

এ বিষয়ে উপজেলা ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের চেয়ারম্যান মি. নবেশ খকশী বলেন, হাতে টাকা না থাকায় কাজ করতে দেরি হচ্ছে। টাকা হাতে পেলে দ্রুতই বাকি কাজ সম্পন্ন করে দেওয়া হবে।

এ ব্যাপারে ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল মাহমুদ ভুঁইয়া বলেন, আমি নতুন এসেছি। এসেই বিষয়টি শুনেছি। অনুসন্ধান করে কতগুলো ঘরের কাজ বাকি আছে, তা দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।

সর্বশেষ - খুলনা

আপনার জন্য নির্বাচিত

যশোরে হলিস্টিক রেসিডেন্সিয়াল মডেল স্কুলে অনুষ্ঠিত হবে ফ্রি মেডিকেল ক্যাম্প

ঢাকা ক্যারেজ ডিপোর হেড টিএক্স আর মো: রাফি উদ্দিন’র জন্মদিন পালিত

স্মার্ট বাংলাদেশ গড়তে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ভূমিকা অপরিসীম

জান-ই-আলম সরকার উচ্চ বিদ্যালয়ে নিরাপদ পানির স্টেশন ও ওয়াশ ব্লক উদ্ভোধন

দুলু-আজাদ আটকের পর মধ্যরাতে রিজভীর সংবাদ সম্মেলন

তারেক রহমানের পক্ষ থেকে স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

মাশরাফিসহ ৫ জনকে হুইপ নিয়োগ, প্রজ্ঞাপন জারি

মহান বিজয় দিবস উপলক্ষে রেলওয়ে শ্রমিক লীগের আলোচনা সভা অনুষ্ঠিত

বায়ুদূষণে বিশ্বের ১০০ শহরের মধ্যে পাঁচ নম্বরে ঢাকা

যুক্তরাজ্যের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে মির্জা ফখরুলের বৈঠক