শুক্রবার , ১৯ জানুয়ারি ২০২৪ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

শৈতপ্রবাহ অব্যাহত থাকতে পারে, বাড়তে পারে শীত

প্রতিবেদক
বার্তা প্রবাহ
জানুয়ারি ১৯, ২০২৪ ১০:০১ পূর্বাহ্ণ

অনলাইন ডেস্ক : আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মনোয়ার হোসেন জানিয়েছেন, দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলের রাজশাহী, রংপুর ও সিলেটে তাপমাত্রা আরেকটু কমতে পারে। এতে আরেকটু বাড়তে পারে শীত। খুলনাসহ এসব জায়গায় জানুয়ারি মাসজুড়ে এমন অবস্থা থাকতে পারে। সারাদেশে কোথাও কোথাও মাঝারি থেকে ঘনকুয়াশা পড়তে পারে। রাতের তাপমাত্রা কমতে পারে ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস। দিনের তাপমাত্রা বাড়তে পারে সামান্য। তবে শৈতপ্রবাহ অব্যাহত থাকতে পারে।

শুক্রবার সকালে তিনি গণমাধ্যমকে এসব কথা বলেন।

তিনি বলেন, এ মাসজুড়ে এ রকমই তাপমাত্রা থাকবে। তবে শনি ও রবিবারের দিকে দেশের কোথাও কোথাও রাতের তাপমাত্রা কমতে পারে।
মনোয়ার হোসেন জানান, রংপুর বিভাগ ও রাজশাহীর নওগাঁ এবং ঢাকার কিশোরগঞ্জে বৃহস্পতিবারের তুলনায় তাপমাত্রা সামান্য কমতে পারে। তাপমাত্রা কমলে শীত একটু বাড়বে।

এদিকে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, আজ শুক্রবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। রাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘনকুয়াশা পড়তে পারে এবং তা দুপুর পর্যন্ত কোথাও কোথাও অব্যাহত থাকতে পারে।

সর্বশেষ - সারা দেশ

আপনার জন্য নির্বাচিত

নেপালের নতুন প্রধানমন্ত্রী সুশীলা কার্কিকে ড. ইউনূসের অভিনন্দন

শারীরিক সম্পর্কে রাজি না হওয়ায় হত্যা ঠাকুরগাঁওয়ে পুলিশের প্রেস ব্রিফিং

ঝিনাইদহে ধর্ষন মামলায় ইউপি চেয়ারম্যানের যাবজ্জীবন

শৈলকূপায় অসহায় পরিবারের পাশে দাঁড়ালেন বিএনপি নেতা বাবুল হোসাইন মোল্লা

অবরোধের ৬ দিনে অর্থনৈতিক ক্ষতি ৩.৫ বিলিয়ন ডলারের বেশি: জয়

ঘূর্ণিঝড় রেমাল: সুন্দরবনে দুই ঘণ্টা ধরে তাণ্ডব, ব্যাপক ক্ষয়-ক্ষতি

সেন্সর ছাড়পত্র পেল ‘মুনাফিক’

বাংলাদেশ জামায়াত ইসলামি ঝিনাইদহ জেলা শাখার উদ্যোগে ঐতিহাসিক কর্মী সম্মেলন

সেহরীতে চিচিঙ্গা দিয়ে সরপুঁটি মাছের রসা

কেরানীগঞ্জে আল মুজাহিদ বহুমুখী সমবায়’র জবরদখল নেপথ্যে স্থানীয় প্রশাসনসহ নয়াহোতা