শনিবার , ২৩ ডিসেম্বর ২০২৩ | ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

নাশকতা মামলায় কুড়িগ্রাম জেলা ছাত্রদলের সভাপতি গ্রেফতার

প্রতিবেদক
বার্তা প্রবাহ
ডিসেম্বর ২৩, ২০২৩ ৮:১৬ পূর্বাহ্ণ

অনলাইন ডেস্ক : নাশকতার মামলায় কুড়িগ্রাম জেলা ছাত্রদলের সভাপতি মো. আমিমুল ইহছানকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। পৌর শহরের সিঅ্যান্ডবি মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

শুক্রবার (২২ ডিসেম্বর) রাতে সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, গত নভেম্বর মাসে সদর থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা হয়। সেই মামলার এজাহারভুক্ত আসামি আমিমুল ইহছান। ওই মামলায় অজ্ঞাতসহ আরও ১০০-১৫০ জন আসামি রয়েছে।
এ বিষয়ে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. হাসান জোবায়ের হিমেল বলেন, সাধারণ মানুষের পক্ষে কথা বলতে গিয়ে প্রতিদিন পুলিশের হাতে নেতাকর্মীরা আটক হচ্ছে। তার নামে (আমিমুল ইহছান) মামলা কোনো মামলা নেই।

ওসি মাসুদুর রহমান বলেন, বিশেষ ক্ষমতা আইনের মামলায় আমিমুল ইহছান গ্রেফতার করা হয়েছে। তিনি নাশকতার সঙ্গে জড়িত কি না তদন্ত সাপেক্ষে জানাবো। শনিবার (২৩ ডিসেম্বর) সকালে তাকে আদালতে পাঠানো হবে।

সর্বশেষ - খুলনা

আপনার জন্য নির্বাচিত

ঝিনাইদহ-২ আসনের সাবেক সংসদ সদস্য র‍্যাবের হাতে গ্রেফতার

অর্থ আত্মসাৎ মামলায় ড. ইউনূসের বিচার শুরু

কুয়াকাটা জিরো পয়েন্ট থেকে অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ভ্রাম্যমান আদালত

বন্যার্তদের জন্য শপিং জোন বিডি পরিবারের মহৎ উদ্যোগ!

কলাপাড়ায় বছরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড, মাঝারি তাপপ্রবাহে অতিষ্ট সাধারন মানুষ

জাতীয় নির্বাচন এবং গনভোট একই দিনে করার দাবি লিবারেল ডেমোক্রেটিক পার্টি- এলডিপির

এসিআই মটরস কতৃক আয়োজিত সোনালীকা ডে বার্ষিক সার্ভিস ও মতবিনিময় সভা

কিশোরী অপহরণ-ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

চট্রগ্রামে এপেক্স বাংলাদেশ এর লিডারশীপ ট্রেনিং ও প্রেসিডেন্ট কনফারেন্স অনুষ্ঠিত

৫৩ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত