মঙ্গলবার , ১৯ ডিসেম্বর ২০২৩ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

শেরপুরে জাতীয় পতাকার আদলে সেজেছে এটিআই’ সবজির মাঠ

প্রতিবেদক
বার্তা প্রবাহ
ডিসেম্বর ১৯, ২০২৩ ৪:২৩ অপরাহ্ণ

হাফিজুর রহমান লাভলু, শেরপুর : শেরপুরে বিজয়ের মাসে জাতীয় পতাকার আদলে সেজেছে সবজির মাঠ। শেরপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট(এটিআই)এর শিক্ষক ও শিক্ষার্থীরা নানা রঙের শাক-সবজি দিয়ে ফুটিয়ে তোলেছে জাতীয় পতাকা।

সোমবার(১৮ডিসেম্বর)ইনস্টিটিউটে সরেজমিনে কৃষিপ্রশিক্ষণ ইনস্টিটিউটে গেলে শিক্ষকরা জানান, বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা আর দেশ প্রেমকে জাগিয়ে তুলতেই বিজয়ের মাসে এ ধরনের উদ্যোগ গ্রহণ করছে ইনস্টিটিউটের শিক্ষক ও শিক্ষার্থীরা। ৮০ ফুট দৈর্ঘ্য, ৪৮ ফুট প্রস্থ ও ১৬ ফুট বৃত্তের ব্যাসার্ধে জাতীয় পতাকা তৈরি করতে ব্যবহার করা হয়েছে পালং শাক এবং লাল শাক।

এদিকে স্থানীয়দের মাঝে বিশ্বয় সৃষ্টি করেছে জাতীয় পতাকার আদলে সাজানো এই সবজির ক্ষেত। প্রতিদিনই উৎসুক মানুষ আসছে ব্যতিক্রমী এই সবজি ক্ষেত দেখতে।

শেরপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ মোঃ সাইফুল আজম খান বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সবাইকে উদ্বুদ্ধ করতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে। এই উদ্যোগে শিক্ষার্থীরা বঙ্গবন্ধু ও বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যকে আরো ভালোভাবে জানতে পারবে।

বিজয়ের মাসে এমন উদ্যোগ বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতে এই ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার প্রত্যাশা সকলের।

উল্লেখ্য, শেরপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। ১৯৫৭ সালে শেরপুর জেলার নারায়নপুর মহল্লায় প্রায় ৪৩ একর জমি নিয়ে এই ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়।

সর্বশেষ - সারা দেশ

আপনার জন্য নির্বাচিত

বাংলাদেশ জামায়াত ইসলামি ঝিনাইদহ জেলা শাখার উদ্যোগে ঐতিহাসিক কর্মী সম্মেলন

ঝালকাঠিতে পল্লী বিদ্যুতের কর্মকর্তা কর্মচারীদের কর্মবিরতি

মানিকনগরে ৩টি বাসে আগুন

কলাপাড়ায় নাশকতার অভিযোগে ছাত্রলীগ কর্মী জেল হাজতে প্রেরণ

ঝালকাঠিতে এমপি হারুন ও মনিরসহ ৭ জনের মনোনয়ন বাতিল

৭২ ঘন্টা বিদ্যুৎবিহীন নলছিটি,বিশুদ্ধ পানির জন্য হাহাকার

হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার ঘটনায় ছাত্রদল সম্পাদকের নিন্দা

প্রাণ বাঁচাতে রাফাহ ছেড়ে পালিয়েছে ৮০ হাজার ফিলিস্তিনি: জাতিসংঘ

ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রান বিতরণ করলেন আমির হোসেন আমু

হরিনাকুণ্ডু উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ঐতিহাসিক ৭ নভেম্বর উদযাপন