বৃহস্পতিবার , ৩০ নভেম্বর ২০২৩ | ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

শেরপুরে ৫ বছরে সরিষার উৎপাদন বেড়েছে প্রায় ৪ গুন

প্রতিবেদক
বার্তা প্রবাহ
নভেম্বর ৩০, ২০২৩ ১১:৫৩ পূর্বাহ্ণ

হাফিজুর রহমান লাভলু, শেরপুর: সরকার গত কয়েক বছর ধরে তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে নানা পরিকল্পনা নিয়েছে। বিশেষ করে দেশে আমদানী নির্ভর ভোজ্য তেলের দাম ক্রমেই বাড়তে থাকায় দেশীয় সরিষার আবাদ বৃদ্ধিতে কৃষক পর্যায়ে প্রনোদনা ও প্রদর্শনী মাঠ বৃদ্ধি করে যাচ্ছে। ফলে গত ৫ বছরে জেলায় সরিষার আবাদ দ্বিগুনেরও বেশী জমিতে চাষাবাদ হলেও এর উৎপাদন বেড়েছে প্রায় ৪ গুন। জেলায় এবছর সরিষা রোপনের শেষ পর্যায় রয়েছে। আগামী জানুয়ারী মাসের মধ্যেই সরিষার ফলন ঘরে উঠে যাওয়ার আশা করছে কৃষি বিভাগ।

শেরপুর জেলা কৃষি সম্প্রসারণ বিভাগ সূত্রে জানাগেছে, ২০১৮-১৯ অর্থ বছরে সরিষা আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিলো ৫ হাজার ৭১৫ হেক্টর জমিতে, এতে ফলন হয়েছিলো ৭ হাজার ১৪৪ মেট্টিক টন। এরপর ২০১৯-২০ অর্থ বছরে ৬ হাজার ৬৫০ হেক্টর জমিতে ৮ হাজার ৫১২ মেট্টিক টন, ২০২০-২১ অর্থ বছরে ৭ হাজার ২১৫ হেক্টর জমিতে ৯ হাজার ৭৪০ মেট্টিক টন, ২০২১-২২ অর্থ বছরে ৭ হাজার ৮২২ হেক্টর জমিতে ১১ হাজার ২৯ মেট্টিক টন, ২০২২-২৩ অর্থ বছরে ১২ হাজার ৭০ হেক্টর জমিতে ১৭ হাজার ২১ মেট্টিক টন এবং চলতি ২০২৩-২৪ অর্থ বছরে আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১৮ হাজার ১৮২ হেক্টর জমিতে ও ফলন আশা করা হচ্ছে ২৫ হাজার ৬৩৭ মেট্টিক টন। যদিও এখন পর্যন্ত আবাদ হয়েছে ১৬ হাজার হেক্টর জমিতে। এর কারণ হিসেবে জানাগেছে, চলতি বছর বৃষ্টির ক্ষতির কারণে আমন ফসল একটু দেরিতে কর্তন করায় সরিষার আবাদ এবার লক্ষ্যমাত্রা কম হতে পারে। তবে আরো প্রায় ১০/১৫ দিন সরিষা রোপনের সময় রয়েছে।

এবিষয়ে জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ পরিচালক ড. সুকল্প দাস জানায়, সরকার ৩ বছরের মধ্যে সারাদেশে ভোজ্য তেলের ৪০ ভাগ আমদানীনির্ভরতা কমাতে সরিষার আবাদের উপর জোড় দিয়েছে। এরই অংশ হিসেবে শেরপুর জেলায় ইতিমধ্যে গত এক বছরেই দ্বিগুন উৎপাদন বাড়ানোর পাশাপাশি জনসংখ্যা অনুপাত হিসেবে ৬০ ভাগ সরিষার চাহিদা পুরণ হয়েছে। তবে আগামী বছর যদি ফলন ২৬ হাজার মেট্টিক টনে উন্নিত করা যায় তবে জেলার শতভাগ চাহিদা পুরণ হবে।

সর্বশেষ - খুলনা

আপনার জন্য নির্বাচিত

রাজধানীতে আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেফতার

নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ঝালকাঠিতে সেচ্ছাসেবী সংগঠন ইয়াস’র দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

কোনো গোষ্ঠী বা শক্তি একা বাংলাদেশকে ঠিক করতে পারে না: খসরু

কলাপাড়ায় বিজয়োত্তর মতবিনিময় সভা: হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার অঙ্গীকার

জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নড়াইলে সময় টিভি’র সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন

নলছিটিতে পলিথিন কারখানায় মোবাইল কোর্ট, দশ হাজার টাকা জরিমানা

নারী দিবসে শরীয়তপুরে জেলা মহিলাদলের উদ্যোগে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বাজার মনিটরিং এ কালিগঞ্জ উপজেলা প্রশাসন