বৃহস্পতিবার , ১৬ নভেম্বর ২০২৩ | ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

রাজধানীর বিভিন্ন এলাকায় বিশেষ নিরাপত্তা জোরদার- র‌্যাব-১০

প্রতিবেদক
বার্তা প্রবাহ
নভেম্বর ১৬, ২০২৩ ১০:২৯ অপরাহ্ণ

এম রাসেল সরকার : রাজধানী ঢাকার যাত্রাবাড়ী, কেরাণীগঞ্জ, ডেমরা, মুন্সিগঞ্জের শ্রীনগর এবং ফরিদপুর সদরসহ বিভিন্ন এলাকায় অবরোধে জননিরাপত্তা নিশ্চিতে বাড়তি নিরাপত্তা জোরদার করেছে র‌্যাব-১০।

আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সবধরনের অপরাধীকে আটক করে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে র‌্যাব-১০। এছাড়াও পেশাজীবী মানুষের যাতায়াত ও নিরাপত্তা নিশ্চিত কল্পে র‌্যাব বিভিন্ন এলাকায় আইন শৃঙ্খলা ও ট্রাফিক জ্যাম নিয়ন্ত্রনে কাজ করছে। র‌্যাবের এই কার্যক্রম দেশের সকল মহলে প্রশংসিত হয়েছে।

সাম্প্রতিক সময়ে বিভিন্ন যোগাযোগ মাধ্যম, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া ও সোশ্যাল মিডিয়ায় লক্ষ্য করা যাচ্ছে যে, রাজধানীর বিভিন্ন এলাকায় অপরাধ প্রবনতা বৃদ্ধি পেয়েছে এবং যে কোন সময় আইন-শৃঙ্খলা বিঘ্ন ঘটতে পারে এমন আশংকা দেখা দিয়েছে।

বিভিন্ন রাজনৈতিক দল গত ৩১ অক্টোবর থেকে দেশব্যাপী অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে। এ কর্মসূচিকে কেন্দ্র করে কেউ যেন কোনো ধরনের নাশকতা ও জানমালের ক্ষতি করতে না পারে এবং জনজীবন স্বাভাবিক রাখতে ও জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি রাষ্ট্রীয় সম্পদ সুরক্ষা করতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র‌্যাব-১০। চলমান নিরাপত্তা ব্যবস্থাসহ রাজধানীর ব্যস্ততম বিভিন্ন এলাকায় দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে।

এরই পরিপেক্ষিতে র‌্যাব-১০ দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক, পেশাজীবী মানুষের যাতায়াত ও নিরাপত্তা নিশ্চিত এবং অপরাধ রোধকল্পে ঢাকার যাত্রাবাড়ী, কেরাণীগঞ্জ, ডেমরা, মুন্সিগঞ্জের শ্রীনগর এবং ফরিদপুরের সদরসহ র‌্যাব-১০ এর দায়িত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা প্রদানের লক্ষ্যে বিভিন্ন এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি সাভাবিক রাখতে র‌্যাবের বিশেষ চেকপোস্ট এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এছাড়া র‌্যাব-১০ দায়িত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা প্রদানের লক্ষ্যে বিশেষ রোবাস্ট পেট্রোলের মাধ্যমে পর্যাপ্ত টহল পরিচালনা করছে এবং সাদা পোশাকে গোয়েন্দা সদস্যরা ডিউটিতে রয়েছে।

সর্বোপরি সাধারন মানুষের যাতায়াত ও নিরাপত্তা নিশ্চিত, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং নাশকতা রোধকল্পে র‌্যাব-১০ এর দায়িত্বপূর্ন এলাকায় টহল দল ও গোয়েন্দা সদস্যরা সদা-সর্বদা সচেষ্ট রয়েছে।

সর্বশেষ - নির্বাচনী হাওয়া

আপনার জন্য নির্বাচিত

৭ জানুয়ারি যুক্তরাজ্যের লন্ডন যাবেন খালেদা জিয়া

কারও প্রতিপক্ষ নয় ঐকমত্য কমিশন : আলী রীয়াজ

উপজেলা নির্বাচনে রাজাপুরে বাচ্চু ও কাঁঠালিয়ায় মনির চেয়ারম্যান নির্বাচিত

প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে ‘দানা’

লড়াই-সংগ্রামের মাধ্যমে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করব: নজরুল

অধ্যক্ষ ছাদিকুজ্জামান খাঁন সুমনের সাফল্যে ঈর্শ্বান্বিত কুচক্রীমহল

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

মিরসরাইয়ে ব্র্যাক ব্যাংকে প্রবাসী পরিবার একাউন্ট’র সুবিধা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

ব‍্যস্ত সময় পার করছেন ভয়েজ আর্টিস্ট রাকিবুল কবির

কমতে পারে রাতের তাপমাত্রা