শনিবার , ১১ নভেম্বর ২০২৩ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

রাজধানীতে ৪০ মিনিটের মধ্যে তিন বাসে আগুন

প্রতিবেদক
বার্তা প্রবাহ
নভেম্বর ১১, ২০২৩ ১০:৪০ অপরাহ্ণ

এম রাসেল সরকার : চতুর্থ দফার অবরোধের আগের দিন রাতে রাজধানীতে তিন বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (১১ নভেম্বর) রাত ৮টা ২০ মিনিট থেকে ৯টার মধ্যে এসব অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, রাজধানীর গুলিস্তান, গাবতলী বাসস্ট্যান্ড ও নটর ডেম কলেজের সামনে বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

রাত ৯টার দিকে গুলিস্তানের সুন্দরবন স্কয়ার মার্কেটের সামনে একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

এর আগে রাজধানীর নটর ডেম কলেজের সামনে যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। রাত ৮টা ২০ মিনিটের দিকে ঘটনাটি ঘটে। সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

অপরদিকে রাজধানীর গাবতলী বাসস্ট্যান্ডের সামনে যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। রাত ৮টা ৩০ মিনিটের দিকে ঘটনাটি ঘটে। কল্যাণপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলন করছে বিএনপির নেতৃত্বাধীন যুগপৎ আন্দোলনে থাকা দলগুলো। আগামীকাল রোববার সকাল থেকে চতুর্থ দফায় টানা ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালন করবে দলগুলো।

একই সময়ে সারা দেশে অবরোধ পালন করবে জামায়াত, এলডিপি, গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোটসহ যুগপৎ আন্দোলনের অন্যান্য দলগুলো।

সর্বশেষ - সারা দেশ

আপনার জন্য নির্বাচিত

ফিলিস্তিনি শরণার্থী সংস্থা ইউএনআরডব্লিউএ’র কার্যক্রম নিষিদ্ধ করল ইসরায়েল

রাজধানীর বিভিন্ন এলাকায় বিশেষ নিরাপত্তা জোরদার- র‌্যাব-১০

১৭ বছর খুনি হাসিনার দোসরদের শিকার পেড়িখালী ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম

ভারত-পাকিস্তানকে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান তারেক রহমানের

ঝিনাইদহের হরিণাকুন্ডুতে আলমসাধু উল্টে চালক নিহত

ঐতিহাসিক ৬ দফা দিবস নিয়ে যা বললেন আওয়ামী মটর শ্রমিক লীগ

হলিধানী মাধ্যমিক বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণীর নতুন বই বিতরণ

মাদকসেবী ধরে টাকা নিয়ে ছেড়ে দেওয়ার অভিযোগ এএসআই তৌফিক হোসেনের বিরুদ্ধে

গিনেস ওয়ার্ল্ড বুকে রেকর্ড এ স্থান পেল নলছিটি প্রেসক্লাব সভাপতির ছেলে অংকন

রাজনীতি না করার ঘোষণা মসিউর রহমান রাঙ্গার