রবিবার , ২২ অক্টোবর ২০২৩ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

ডিএনসিসি সবসময় বনানী সম্প্রদায়ের পাশে থাকবে : মোঃ আতিকুল ইসলাম

প্রতিবেদক
বার্তা প্রবাহ
অক্টোবর ২২, ২০২৩ ১১:২৩ পূর্বাহ্ণ

সৈয়দা রোকসানা পারভীন রুবি : বনানী পার্কের মাঠে দুর্গাপূজা হচ্ছে, বনানী বিদ্যানিকেতন স্কুল এন্ড কলেজ মাঠে ওয়ানগালা উৎসব হচ্ছে। সকল ধর্ম ও অসাম্প্রদায়িক বাংলাদেশ, আমরা তো এমন দেশ চাই, এমন শহর চাই যেখানে সব ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করবে। জাতির জনকের নির্দেশনা ছিল ধর্ম যার যার, উৎসব সবার। সকল ধর্ম ও সম্প্রদায়ের অনুষ্ঠান আয়োজনে ডিএনসিসি সবসময় পাশে থাকবে।

শনিবার ২১ অক্টোবর শনিবার বিকালে রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল এন্ড কলেজ মাঠে গারো সম্প্রদায়ের উৎসব ‘ঢাকা ওয়ানগালা ২০২৩’ উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মোঃ আতিকুল ইসলাম এসব কথা বলেন।

ডিএনসিসি মেয়র বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় সকল সম্প্রদায়ের পাশে থাকেন। সবাইকে সঙ্গে নিয়ে শান্তিপূর্ণ দেশ গঠনে শেখ হাসিনার বিকল্প নেই। অসাম্প্রদায়িক চেতনাকে বাঁচিয়ে রাখতে আবারও আওয়ামীলীগকে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি।

এসময় গারো সম্প্রদায়ের উদ্দেশ্যে তিনি বলেন, ‘ডিএনসিসির হলরুমে গারোদের সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করতে কোনো রকম বিল দিতে হবে না। আপনারা প্রোগ্রাম করবেন সেখানে ডিএনসিসির দরজা আপনাদের জন্য সারাক্ষণ খোলা আছে।’

দীপঙ্কর রিচিলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ১৭ আসনের সংসদ সদস্য অধ্যাপক মোহাম্মদ আলী আরাফাত।

অনুষ্ঠানে অন্যান্যের সঙ্গে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক খুরশিদ আলম, ডিএনসিসির ১৮ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ জাকির হোসেন প্রমুখ।

সর্বশেষ - সারা দেশ

আপনার জন্য নির্বাচিত

পিরোজপুরে বর্ণ্যঢ্য র‌্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে মে দিবস পালিত

আইসিজে’র নির্দেশ অমান্য করে রাফায় ইসরায়েলের হামলা

ঝিনাইদহে পল্লী মঙ্গল কর্মসূচীর সদস্যদের মাঝে শীত বস্ত্র বিতরণ

গাজীপুরের খুনের মামলার প্রধান আসামী ওমর ফারুক কক্সবাজারে গ্রেফতার

ফিলিস্তিনি শরণার্থী সংস্থা ইউএনআরডব্লিউএ’র কার্যক্রম নিষিদ্ধ করল ইসরায়েল

পায়রা বন্দরে মহান স্বাধীনতা দিবসে কোস্টগার্ডের যুদ্ধজাহাজ উন্মুক্ত

সংস্কারের বিষয়ে মতামত চেয়ে দলগুলোকে চিঠি

দুদকের মামলায় অব্যাহতি চেয়ে ড. ইউনূসের আবেদন

মিধিলির পর ডিসেম্বরের শুরুতেই আসছে ঘূর্ণিঝড় ‘মিগজাউম’

তরুণ লেখক ফোরাম জাতীয় বিশ্ববিদ্যালয় শাখার নেতৃত্বে লাইজু-ইমরান