রবিবার , ১ অক্টোবর ২০২৩ | ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন করার চ্যালেঞ্জ নিতে চাই: সিইসি

প্রতিবেদক
বার্তা প্রবাহ
অক্টোবর ১, ২০২৩ ১২:১৮ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল জানিয়েছেন , ২০১৪ এবং ২০১৮ সালের নির্বাচনের চাপ আমাদের ওপর এসে পড়েছে। বলা হচ্ছে ইসির উপর আস্থা নেই, সরকারের উপর আস্থা নেই। আমরা অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন করার চ্যালেঞ্জ নিতে চাই।

দ্বাদশ নির্বাচন উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা/থানা নির্বাচন কর্মকর্তাদের নির্বাচন ব্যবস্থা সংক্রান্ত প্রশিক্ষণ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। রবিবার (১ অক্টোবর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে ইটিআই ভবনে এই নির্বাচনী প্রশিক্ষণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কাজী হাবিবুল আউয়াল বলেন, নির্বাচন নিয়ে যে সংকট সেটি হলো আস্থার সংকট। প্রতিদিন গণমাধ্যমে বিভিন্ন সংকট নিয়ে কথা বলা হচ্ছে। আগামীতে যে নির্বাচন করবো তাতে যেন আস্থা সংকট তৈরি না হয়, সেজন্য দায়িত্ব পালনে সজাগ থাকতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেয়া হয়েছে।

তিনি আরও বলেন, আমরা আগামীতে যে নির্বাচন করতে যাচ্ছি এই নির্বাচনের বিশেষ দিক হচ্ছে অভিযোগের মাত্রা অতিরিক্ত। নির্বাচন নিয়ে সমালোচনা- বিতর্ক থাকতে পারে। অতীতে, এমনকি ব্রিটিশ আমলেও নির্বাচন নিয়ে হয়েছে।

সর্বশেষ - নির্বাচনী হাওয়া

আপনার জন্য নির্বাচিত

জীবননগর থানার নবাগত ওসিকে পৌর যুবদল ও স্বেচ্ছাসেবক দলের শুভেচ্ছা

১৫ নভেম্বর থেকে হজের নিবন্ধন

জীবননগরে মা নার্সিং হোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে আয়াকে গলাকেটে হত্যা

বাংলাদেশ কংগ্রেসের ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

কানাডা প্রবাসী তুষ্টির ইলিশ – খিচুড়ি রেসিপি!

কালীগঞ্জে স্বাধীনতা দিবস উদযাপন ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের লক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

রিফাত মাহবুব সাকিবের আলোকহীন বৃষ্টি, গ্রীণ হাইটস এবং জুট বইয়ের মোড়ক উম্মোচন

বেনজীরের অ্যাকাউন্ট থেকে টাকা সরানোর প্রমাণ পেয়েছে দুদক

ফেব্রুয়ারির ১৫ তারিখের মধ্যেই নির্বাচন, এটি আমাদের কমিটমেন্ট : প্রেস সচিব

গ্রাম আদালত প্রকল্পের শরীয়তপুর জেলা টীমের সাথে মতবিনিময় সভা