শনিবার , ৫ আগস্ট ২০২৩ | ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

দেশের যেসব অঞ্চলে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে

প্রতিবেদক
বার্তা প্রবাহ
আগস্ট ৫, ২০২৩ ১০:৪৩ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : ঝড়ো হাওয়া দেশের ২০ অঞ্চলের ওপর দিয়ে বয়ে যেতে পারে। তাই সেই সব এলাকার নদীবন্দরে তোলা হয়েছে এক নম্বর সতর্কতা সংকেত। শনিবার এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানিয়েছেন, রংপুর, দিনাজপুর, রাজশাহী, বগুড়া, পাবনা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলগুলোর ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার বন্দরগুলোতে এক নম্বর (পুনঃ) এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।
অন্য এক পূর্বাভাসে আবহাওয়া অফিস জানিয়েছে, মৌসুমি বায়ুর অক্ষ পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি থেকে প্রবল অবস্থায় রয়েছে।

রবিবার সন্ধ্যা পর্যন্ত রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

সর্বশেষ - নির্বাচনী হাওয়া

আপনার জন্য নির্বাচিত

এসএসসির ফল দেখার পদ্ধতি জানাল শিক্ষাবোর্ড

অধ্যক্ষ ছাদিকুজ্জামান খাঁন সুমনের সাফল্যে ঈর্শ্বান্বিত কুচক্রীমহল

ভোক্তা অধিকারে অভিযোগ করবেন যেভাবে

আমরা যুদ্ধের মধ্যে জড়াতে চাই না : মির্জা ফখরুল

জাতীয় পার্টি ফ্যাসিবাদের দোসর, তাই সংলাপে ডাকা হয়নি : মাহফুজ আলম

রাজধানীর বিভিন্ন এলাকায় বিশেষ নিরাপত্তা জোরদার- র‌্যাব-১০

টেকনাফে ফের ৮ কৃষককে অপহরণ, মুক্তিপণ দাবি, আতঙ্কে স্থানীয়রা

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে মাওলানা আবু আহাম্মদ কল্যাণ ট্রাষ্ট

খালেদা জিয়ার বিদেশ যাওয়ার আবেদনে আইন মন্ত্রণালয়ের ‘না’

১৭ বছর খুনি হাসিনার দোসরদের শিকার পেড়িখালী ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম