রবিবার , ১৮ মে ২০২৫ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

কুয়াকাটায় নারী কৃষকদের অংশগ্রহনে বুট ক্যাম্পিং কর্মশালা

প্রতিবেদক
বার্তা প্রবাহ
মে ১৮, ২০২৫ ৩:৫৯ অপরাহ্ণ

সৌমিত্র সুমন, পটুয়াখালী : পটুয়াখালীর কুয়াকাটায় নারী কৃষকদের অংশগ্রহণে বুট ক্যাম্পিং কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১৮ই মে (রবিবার) হোটেল খান প্যালেস অডিটোরিয়ামে বেসরকারী উন্নয়ন সংস্থা স্ট্রীট চাইল্ড এর আয়োজনে গেটস ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় আভাস-কেয়ার ফর উইমেন প্রকল্প এর অধীনে এ বুট ক্যাম্পিং অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন কলাপাড়া উপজেলা কৃষি অফিসার আরাফাত হোসেন, বিশেষ অতিথি ছিলেন সিপিপির উপজেলা সহকারী পরিচালক আসাদুজ্জামান, এনজিও রাসিন এর নির্বাহী পরিচালক আসমা আক্তার মুক্তা প্রমুখ। বুট ক্যাম্পিং কর্মশালায় সভাপতিত্ব করেন আভাস এর নির্বাহী পরিচালক রহিমা সুলতানা কাজল।

কর্মশালায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্ট্রীট চাইল্ড এর কান্ট্রি লিড ইমতিয়াজ রিদয়, আভাস কেয়ার ফর উইমেন প্রকল্প ফোকাল ও পরিচালক ফান্ড রাইজিং এর জহুরুল হাসান তালুকদার, প্রকল্প ম্যানেজার মো: এনামুল হক, কোস্ট ফাউন্ডেশনের এডভোকেসি এন্ড লিয়াযো অফিসার মো: ইউনুস। এ বুট ক্যম্পিং কর্মশালায় কলাপাড়া উপজেলার ৩৫ জন নারী কৃষক অংশগ্রহণ করেন।

কর্মশালায় নারীদের জন্য লিঙ্গ-রূপান্তরমূলক জলবায়ু অভিযোজন কৌশল নির্ধারণ, বাস্তবায়ন ও প্রতিষ্ঠা করা, যাতে করে গ্রামের নারী কৃষকদের উৎপাদনশীলতা বৃদ্ধি পায়। এই প্রকল্পের মাধ্যমে নির্বাচিত নারী কৃষকদের জীবিকায় উন্নতি সাধনের পাশাপাশি বুট ক্যাম্প থেকে উদ্ভাবিত ধারণাগুলোর বাস্তব প্রয়োগ, জলবায়ু সহনশীল কৃষি ও শ্রম সাশ্রয়ী প্রযুক্তি বাস্তবায়ন করা এ প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য বলে জানান আয়োজক কমিটি।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে কলাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা আধুনিক কৃষি পদ্ধতি ও প্রযুক্তি সম্পর্কে ধারণা দেন এবং সকল প্রকল্প অংশগ্রহণকারীদের বিভিন্ন সরকারী সেবায় অন্তর্ভূ্ক্তি সহ সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।

সর্বশেষ - সারা দেশ

আপনার জন্য নির্বাচিত

জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করার আহ্বান মোঃ ওয়াহিদুজ্জামানের

মহারশি নদী এখন সাধারণ মানুষের মরণ ফাঁদ

ঝালকাঠিতে ঘূর্ণিঝড় রেমাল মোকাবিলায় প্রস্তুত ৮৮৫ আশ্রয় কেন্দ্র

বিএনপির মধ্যে চরম হতাশা বিরাজ করছে : পররাষ্ট্রমন্ত্রী

জীবননগরে ভারতীয় মদসহ যুবক আটক

গাজীপুর বিলাশপুর দেড় কোটি টাকা মূল্যের হেরোইন ও ইয়াবাসহ নারী গ্রেফতার

পাথরঘাটায় ব্রীজের অভাবে জীবনের ঝুঁকি বাড়ছে শিক্ষার্থীদের

কলাপাড়ায় কৃষিজমিতে চাষাবাদে বাধা, ৭ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ; আদালতে মামলা

ইসলামি দলগুলো আগামী নির্বাচনে এক হয়ে লড়বে

ঝালকাঠিতে ৮৯ হাজার ৫৯ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে