বুধবার , ৩০ এপ্রিল ২০২৫ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

ঝিনাইদহে বাড়িতে ঢুকে একজনকে কুপিয়ে হত্যা, আহত ৬

প্রতিবেদক
বার্তা প্রবাহ
এপ্রিল ৩০, ২০২৫ ২:৩৪ অপরাহ্ণ

আবু বকর সিদ্দিক স্বপন, ঝিনাইদহ: ঝিনাইদহ সদর উপজেলার ফুরসন্দি ইউনিয়নের দিঘির পাড় গ্রামে সামাজিক প্রভাব বিস্তার ও রাজনৈতিক দলে যোগদানকে কেন্দ্র করে সংঘর্ষে একজন নিহত ও ছয়জন আহত হয়েছেন।

বুধবার (৩০ এপ্রিল) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত মোশাররফ হোসেন (৬০) ওই গ্রামের শমসের মোল্লার ছেলে।

আহতদের মধ্যে রয়েছেন মোশাররফের ছেলে আনিচুর (৩২), শমসেরের ছেলে মতিয়ার (৫০) ও মিজানুর (৮০), জহর আলীর ছেলে মোহাম্মদ আলী (৫০), আব্দুর রশিদের ছেলে জাহাঙ্গীর (৪৫), এবং আবুল কালামের ছেলে নাহিদ (৩৫)।

সাবেক ইউপি সদস্য আব্দুল কুদ্দুস জানান, সরকার পরিবর্তনের পর দিঘির পাড় গ্রামে রাজনৈতিক দলবদল নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে উত্তেজনা চলছিল। এরই ধারাবাহিকতায় প্রতিপক্ষ মোশাররফের বাড়িতে হামলা চালিয়ে তাকে কুপিয়ে হত্যা করে।

স্থানীয় বাসিন্দা রইস উদ্দিন জানান, কওসার মোল্লা ও আলিম উদ্দিনের দুটি পক্ষের মধ্যে রাজনৈতিক বিরোধ চলছিল। এই বিরোধের জেরে কওসার মোল্লার অনুসারীরা মোশাররফের বাড়িতে হামলা চালায় এবং তাকে কুপিয়ে হত্যা করে। হামলার সময় বাড়ির অন্য সদস্যরা এগিয়ে এলে তাদেরও কুপিয়ে আহত করা হয়।

এ বিষয়ে ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া জানান, সামাজিক আধিপত্যকে কেন্দ্র করে একজনকে হত্যার খবর পাওয়া গেছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - সারা দেশ

আপনার জন্য নির্বাচিত