শনিবার , ৮ মার্চ ২০২৫ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

নওগাঁয় ১ হাজার এতিম শিশুদের নিয়ে ইফতার করলেন জাতীয়তাবাদী কৃষকদল

প্রতিবেদক
বার্তা প্রবাহ
মার্চ ৮, ২০২৫ ১০:৩১ পূর্বাহ্ণ

অনলাইন ডেস্ক : নওগাঁর মহাদেবপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের উদ্যোগে প্রায় ১ হাজার এতিম শিশু এবং ২শ জন ওলামা-মাশায়েখদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় মহাদেবপুর উপজেলা কৃষকদলের আয়োজনে জাহাঙ্গীরপুর মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এ ব্যতিক্রমধর্মী ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মহাদেবপুর উপজেলা কৃষক দলের সভাপতি সুলতান মামুনুর রশিদ মামুনের সভাপতিত্বে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারন সম্পাদক ফজলে হুদা বাবুল।

এছাড়া মহাদেবপুর উপজেলা কৃষকদলের সাধারন সম্পাদক মতিউর রহমান মতি, বদলগাছী উপজেলা বিএনপির সহ-সভাপতি রেজাউন নবী স্যান্ডো সহ উপজেলার বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ফজলে হুদা বাবুল বলেন, আওয়ামী লীগ হুজুর পেটানো এবং ভারতের দালালির রাজনীতি করে। তারা মানুষের টুপি পড়ে ঘোরার স্বাধীনতা কেড়ে নিয়েছিল। তারা ইমামদেরও ছাড় দেয়নি। অন্যদিকে বিএনপির চেয়ারপার্সন দেশরত্ন বেগম খালেদা জিয়া দীর্ঘদিন রাজনীতি করেও মানুষের অধিকার হরন তো দুরের কথা নিজে গাড়ি-বাড়ীরও মালিক হননি।

সর্বশেষ - সারা দেশ

আপনার জন্য নির্বাচিত

নেপালের নতুন প্রধানমন্ত্রী সুশীলা কার্কিকে ড. ইউনূসের অভিনন্দন

আ.লীগের নিষিদ্ধের দাবিতে এনসিপির বিক্ষোভ আজ

নড়াইলে সময় টিভি’র সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন

দৌলতদিয়া-পাটুরিয়া রুটে সব ধরনের নৌযান চলাচল বন্ধ, বিদ্যুৎহীন গোটা রাজবাড়ী

প্রকৌশলী ভাইয়ের জন্য ভোট চাইতে মহাকাশযান গবেষক নির্বাচনের মাঠে

সাগর-রুনি হত্যা মামলা তদন্তে টাস্কফোর্স গঠন

ঝালকাঠিতে ঘূর্ণিঝড় রেমাল মোকাবিলায় প্রস্তুত ৮৮৫ আশ্রয় কেন্দ্র

সারা দেশের তাপমাত্রা কমে বাড়বে শৈত্যপ্রবাহ

বিএনপি বাংলাদেশের মানুষের কাঙ্ক্ষিত গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আন্দোলন করছে

হিলিতে স্বল্পমূল্য টিসিবি পণ্য পেয়ে খুশি নিম্মআয়ের মানুষেরা