শুক্রবার , ২৪ মে ২০২৪ | ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

আওয়ামী শাসকগোষ্ঠী বেসামাল হয়ে উঠেছে: মির্জা ফখরুল

প্রতিবেদক
বার্তা প্রবাহ
মে ২৪, ২০২৪ ৯:৪৯ পূর্বাহ্ণ

অনলাইন ডেস্ক : আওয়ামী শাসকগোষ্ঠী এখন আরও বেশি বেসামাল ও জুলুমবাজ হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার বিএনপির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি এই মন্তব্য করেন।

বনানী থানায় দায়েরকৃত চারটি মামলায় সাজাপ্রাপ্ত ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক সহ-সাধারণ সম্পাদক রেজাউর রহমান ফাহিমের জামিন নামঞ্জুর ও কারান্তরীণের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এই বিবৃতি দেন তিনি।

বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, জনভিত্তি নেই বলেই ৭ জানুয়ারি প্রহসনের নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী এখন আরও বেশি বেসামাল ও জুলুমবাজ হয়ে উঠেছে। কর্তৃত্ববাদী শাসনের দ্বারা রাষ্ট্রক্ষমতা আঁকড়ে রাখতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনসহ বিরোধী দলের নেতাকর্মীদের ওপর তীব্র মাত্রায় দমনপীড়ন শুরু করেছে।

তিনি বলেন, আদালতকে দিয়ে মিথ্যা মামলায় সাজা প্রদানসহ জামিন নামঞ্জুর করে বিরোধী নেতাকর্মীদের কারাগারে পাঠানো এখন অবৈধ আওয়ামী দখলদার সরকারের প্রধান লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে। বনানী থানায় দায়েরকৃত চারটি মিথ্যা ও বানোয়াট মামলায় ফরমায়েশি রায়ে অন্যায়ভাবে সাজাপ্রাপ্ত ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক সহ-সাধারণ সম্পাদক রেজাউর রহমান ফাহিমের জামিন নামঞ্জুর ও কারাগারে পাঠানোর ঘটনা সেটিরই ধারাবাহিকতা।

মির্জা ফখরুল বলেন, জনগণ এখন গণবিরোধী সরকারের হিংসার আচরণ ও নিষ্ঠুর দুঃশাসনে অতিষ্ঠ হয়ে উঠেছে। তাই জনগণ অবৈধ আওয়ামী সরকারের বিরুদ্ধে ফুঁসে উঠেছে। জনগণ এবং বিরোধী নেতাকর্মীদের ওপর জুলুম-নির্যাতন চালিয়ে আওয়ামী ডামি সরকার অবৈধ ক্ষমতা দীর্ঘমেয়াদে ভোগ করার যে স্বপ্ন দেখছে তা কখনোই পূরণ হবে না।

বিএনপি মহাসচিব সারাদেশে প্রতিনিয়ত আদালতকে দিয়ে বিএনপিসহ বিরোধী দল ও মতের মানুষদের জামিন নামঞ্জুরের মাধ্যমে কারান্তরীণ করার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি রেজাউর রহমান ফাহিমের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারসহ অবিলম্বে তার নিঃশর্ত মুক্তির জোর আহ্বান জানান।

সর্বশেষ - খুলনা

আপনার জন্য নির্বাচিত

কুয়াকাটায় নানা আয়োজনে উদযাপিত হচ্ছে বুদ্ধ পূর্ণিমা

জীবননগরে ভারতীয় মদসহ যুবক আটক

বাগেরহাটে প্রথম ধাপের উপজেলা নির্বাচনে নাসির, বাবু, মোয়াজ্জেম নির্বাচিত

জুলাই গণহত্যার দৃশ্যমান বিচার সম্পন্ন করার জন্য সরকারের প্রতি আহবান

নলছিটি সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

সিরাজ উদ্দিন বিদ্যানিকেত এন্ড কলেজে মহান বিজয় দিবস পালিত

স্বতন্ত্র প্রার্থীর অনুমতি দলের কৌশলগত সিদ্ধান্ত : ওবায়দুল কাদের

ঝালকাঠির স্বর্নপদক জয়ী মিথিলার লক্ষ্য এবার কারাতে বিশ্ব জয়

ঝালকাঠিতে ঘূর্ণিঝড় রেমাল মোকাবিলায় প্রস্তুত ৮৮৫ আশ্রয় কেন্দ্র

ভোলা কলেজের অধ্যক্ষ প্রফেসর এ.টি.এম রেজাউল করিম‘র অবসরজনিত বিদায়