সৈয়দা রোকসানা পারভীন রুবি : গাজীপুর টঙ্গীতে আমজাদ আলী সরকার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের ফলাফল বার্ষিক উপলক্ষে নৃত্য গান মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিজয় দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত।
ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আমজাদ আলী সরকার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ মোঃ আব্দুর রাজ্জাক মিয়ার সভাপতিত্বে এবং শামিমা ইয়াসমিনের সঞ্চালনায় অনুষ্ঠানটি হয়।
২২ই ডিসেম্বর শুক্রবার আমজাদ আলী সরকার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের মাঠে বার্ষিক ফলাফল ও মহান বিজয় দিবস উপলক্ষে মনোজ্ঞ সাংস্কৃতিক নৃত্য ও গান।উদযাপন করেন।
প্রধান অতিথি ছিলেন, আমজাদ আলী সরকার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের প্রতিষ্ঠাতা ও সভাপতি, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ডাঃ নাজিম উদ্দিন আহমেদ। তিনি বলেন, বিজয়ের প্রিয় মাতৃভুমির জন্য আত্মদানকারী ত্রিশ লাখ বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে
বীর জাতি হিসেবে আজ বাঙালির আত্মপ্রকাশের দিন। দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধে ত্রিশ লাখ শহীদের প্রাণের আত্মদানের বিনিময়ে আজ এই আমাদের স্বাধীন বাংলাদেশ। বিজয় বছরে সমৃদ্ধ হবে প্রিয় মাতৃভূমি,কেটে যাবে সব প্রতিকূলতা।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন, প্যানেল মেয়র গাজীপুর সিটি কর্পোরেশন কাউন্সিলর,জনাবা রাখি সরকার, আমজাদ আলী সরকার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের বিদ্যোৎসাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ জয়নাল আবেদীন, আমজাদ আলী সরকার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের রেক্টর,বীর মুক্তিযোদ্ধা জিন্নাত সুলতানা আখিঁ, আমজাদ আলী সরকার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ, বীর মুক্তিযোদ্ধা রণজিৎ কুমার কর্মকার, জাতীয় মুক্তিযোদ্ধা প্রজন্ম পাটি কেন্দ্রীয় কমিটি প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, মোঃ আল-আমিন মুন্না, আলোচনা সভা শেষে বক্তব্যে সকল শহীদ, বীরাঙ্গনা ও মক্তিযোদ্ধার সালাম শ্রদ্ধা জানিয়ে সমাপ্ত করেন।


















