শনিবার , ৭ মার্চ ২০২৬ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

মিথ্যা চাঁদাবাজি মামলা প্রত্যাহার ও স্বেচ্ছাসেবক দল নেতাদের মুক্তির দাবিতে কলাপাড়ায় মানববন্ধন

প্রতিবেদক
admin2
মার্চ ৭, ২০২৬ ৩:১৬ অপরাহ্ণ

সৌমিত্র সুমন, পটুয়াখালী জেলা প্রতিনিধি : মিথ্যা চাঁদাবাজি মামলা প্রত্যাহার এবং স্বেচ্ছাসেবক দল নেতা সুমন, রাসেল ও সজিব ফকিরের মুক্তির দাবিতে পটুয়াখালীর কলাপাড়ায় মানববন্ধন ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা সাড়ে ১১টায় কলাপাড়া প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে প্রেসক্লাব চত্বর থেকে একটি প্রতিবাদ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। মানববন্ধনে নীলগঞ্জ ইউনিয়নের শতাধিক কৃষক ও এলাকাবাসী অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন কৃষক কুদ্দুস হাওলাদার, সান্টু হাওলাদার, মঞ্জু মুন্সী এবং নীলগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মাসুম বিল্লাহ।
বক্তারা বলেন, গত ২৫ মার্চ নীলগঞ্জ ইউনিয়নের কুমিরমারা ও গুটাবাছা সরকারি খালে অবৈধভাবে মাছ শিকারের জন্য ছোট ফাঁসের জাল ফেলেন স্থানীয় প্রভাবশালী চানমিয়া গাজী ও ইউনুচ গাজী। এতে স্থানীয় কৃষকরা ক্ষুব্ধ হয়ে জালটি জব্দ করে ইউনিয়ন পরিষদে জমা দেন।
এ ঘটনায় নীলগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সোহানুর রহমান সুমন, রাসেল ও সজীব স্থানীয় কৃষকদের পক্ষ নিলে চানমিয়া গাজী তাদের বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজির মামলা দায়ের করেন বলে অভিযোগ করেন বক্তারা। পরে পুলিশ তাদের গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে।
বক্তারা অবিলম্বে তাদের মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান। অন্যথায় কঠোর কর্মসূচি গ্রহণের হুঁশিয়ারি দেন তারা।

সর্বশেষ - সারা দেশ

আপনার জন্য নির্বাচিত

সাতকানিয়া নেজাম ও ছালেক হত্যাকান্ড, ৬৭ দিনেও গ্রেফতার হয়নি একজন আসামি

৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন

ভোলায় শিক্ষক নেতা সাইদুল হাসান সেলিমের জানাযা সম্পন্ন

বদলগাছীতে জিয়াউর রহমানের ৮৮তম জন্মবার্ষিকী পালিত

ঝিনাইগাতি-শ্রীবরদী উপজেলায় যারা নির্বাচিত হলেন

ক্র্যাবের সভাপতি কামরুজ্জামান, সাধারণ সম্পাদক সিরাজ

রাজাপুরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত

দ্রুত সময়ে কোরবানির বর্জ্য অপসারণ বিষয়ে বিভাগীয় প্রধানদের সাথে রাসিক মেয়রের মতবিনিময়

অন্তর্বর্তী সরকারকেই ভালো সমাধান মনে করছে জনগণ : ড. মুহাম্মদ ইউনূস

ফল উৎসব নয় এ যেন ফুল উৎসব : এ্যাড. শাহিদা রহমান রিংকু