রবিবার , ২১ সেপ্টেম্বর ২০২৫ | ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

রাজাপুরের সাতুরিয়ায় চাল বঞ্চিতদের মানববন্ধন ও বিক্ষোভ

প্রতিবেদক
admin2
সেপ্টেম্বর ২১, ২০২৫ ২:৩৬ অপরাহ্ণ

মোঃ ইয়াসিন খান, রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি : ঝালকাঠির রাজাপুর উপজেলার ১নং সাতুরিয়া ইউনিয়ন পরিষদের হতদরিদ্রদের চালের তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২১ সেপ্টেম্বর) সকাল ১০টায় ইউনিয়নের লেবুবুনিয়া বাজারে সাতুরিয়া ইউনিয়ন পরিষদের সামনে এ কর্মসূচি পালন করেন চাল বঞ্চিত ভুক্তভোগী ইউনিয়নবাসী।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, প্রকৃত হতদরিদ্রদের বাদ দিয়ে চেয়ারম্যান-মেম্বাররা নিজেদের স্বজন ও প্রভাবশালী পরিবারের নাম তালিকায় অন্তর্ভুক্ত করেছেন। এতে প্রকৃত সুবিধাভোগীরা বঞ্চিত হচ্ছেন।

এ সময় বক্তব্য রাখেন ভুক্তভোগী রিনা বেগম, ফিরোজা বেগম, মোস্তাফিজুর রহমান মন্ঠু, সুলতানা আক্তার মনি, জেসমিন, শাহিনুর, পারভিন, আমির হোসেন, সেফালি, মালা বেগম, হাসি, রুহুল আমিন ফরাজী, পাখি আক্তার, মজিরন বেগম, বিউটি রানি, শিমা ও কহিনুরসহ অনেকে।

বক্তারা অভিযোগ করে বলেন, সাতুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মঈনুল হায়দার নিপু ও ২ নং ওয়ার্ডের মেম্বর আব্দুল জলিলসগ পরিষদের মেম্বাররা অর্থ নিয়ে ও দুর্নীতির মাধ্যমে তালিকা তৈরি করে গরিবের চাল আত্মসাৎ করছেন। আমাদের নাম বাদ দিয়ে প্রবাসী, চাকরিজীবি ও সচ্ছলদের নামও তালিকায় দেখা গেছে, অথচ আমরা বঞ্চিত হয়েছি।

তারা অবিলম্বে অনিয়ম-দুর্নীতির তদন্তপূর্বক প্রকৃত হতদরিদ্রদের তালিকাভুক্ত করার দাবি জানান। অন্যথায় তারা বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন। মেম্বর আব্দুল জলিল অভিযোগ অস্বীকার করে জানান, নাম তারা দেইনি। যা দিয়েছিলাম তাও বাদ গেছে অনেকে। সাতুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মঈনুল হায়দার নিপু জানান, ২১শ লোকের মধ্যে ৪শ জনের নামে আসছে, কিছু সমস্যা হয়েছে, এ যাচাই বাছাই ট্যাগ অফিসার করেছেন। আমাদের এখানে করার কিছু নেই।

সর্বশেষ - খুলনা

আপনার জন্য নির্বাচিত

আমরা যুদ্ধের মধ্যে জড়াতে চাই না : মির্জা ফখরুল

সরাসরি আলোচনায় বসছে ভারত-পাকিস্তান

রাসিক মেয়রের সাথে মোহনপুর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ

সৈয়দ ইবরাহিমের কল্যাণ পার্টির নেতৃত্বে নির্বাচনে যাবে যুক্তফ্রন্ট

দেশবাসীকে ইংরেজী নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক মোঃ ওয়াহিদুজ্জামান ওয়াহিদ

কেরানীগঞ্জে ৩ জন আসামী গ্রেফতার সহ ট্রাক ও চোরাই মালামাল উদ্ধার

মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে উৎপাদিত পণ্যের রপ্তানি শুরু, প্রথম চালান ৩ লাখ ৪৯৩ হাজার মার্কিন ডলার

ভারী বর্ষণের সম্ভাবনা ৪ বিভাগে, দিন-রাতের তাপমাত্রা অপরিবর্তিত

শেরপুরে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন

ঝিনাইদহে ‘আশ্বাস’ প্রকল্পের প্রকল্প অবহিতকরণ সভা