মোস্তাফিজুর রহমান উজ্জল, সহ-সম্পাদক : মঙ্গলবার বিকালে ঝিনাইদহের কোটচাঁদপুরে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে পোলিং এজেন্ট প্রশিক্ষণ অনুষ্ঠিত।
কোটচাঁদপুর পৌর জামায়াত ইসলামীর আমীর মুহাদ্দীস আব্দুস কাইয়ুমের সভাপতিত্বে ও কোটচাঁদপুর পৌর জামায়াতে ইসলামীর সেক্রেটারী মাহফুজুল হক মিন্টু’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশপুর উপজেলা পরিষদের সাবেক সফল চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল হাই।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী সাহাবুদ্দীন খান,উপজেলা জামায়াতে ইসলামীর যুব মিডিয়া ও সাংস্কৃতি বিভাগ সম্পাদক শরিফুল ইসলাম।
আয়োজনে, বাংলাদেশ জামায়াতে ইসলামী, কোটচাঁদপুর পৌর শাখা, ঝিনাইদহ।



















