বুধবার , ২১ মে ২০২৫ | ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

কালীগঞ্জে প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্প শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

প্রতিবেদক
বার্তা প্রবাহ
মে ২১, ২০২৫ ৫:৪৪ অপরাহ্ণ

আল মমিনুর রহমান লিংকন : ঝিনাইদহের কালীগঞ্জে বাংলাদেশের প্রান্তিক পেশাজীবী জনগোষ্টির জীবনমান উন্নয়ন প্রকল্প (২য় ফেইজ) প্রকল্পের অবহিতকরনে এক সেমিনার করা হয়েছে। বুধবার বেলা ১১ টায় উপজেলা পরিষদের সভা কক্ষে অনুষ্ঠিত সেমিনারের উদ্বোধন করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা দেদারুল ইসলাম।

উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে দুপুরে ২য় পর্বের অনুষ্টানে অতিথি ছিলেন ঝিনাইদহ জেলা সমাজসেবা অফিসের উপ-পরিচালক আব্দুল কাদের। এ অনুষ্ঠানে ১০ টি প্রান্তিক পেশাজীবী জনগোষ্টির ভু’ক্তভোগীদের নিয়ে জীবনমান উন্নয়নে দিক নির্দেশনা মুলক আলোচনা করা হয়। সেমিনারের ট্রেইনার হিসাবে পরামর্শ প্রদান করেন বাগেরহাট জেলার সহ-সমাজসেবা কর্মকর্তা এস এম নাজমুস সাকিব।

কালীগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা তরিকুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে আরো বক্তব্য রাখেন, কালীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ শহিদুল ইসলাম হাওলাদার, ঝিনাইদহ জেলা সমাজসেবা কার্ষালয়ের সহকারী পরিচালক মমিনুর রহমান, কালীগঞ্জ উপজেলার ১নং ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ইলিয়াস রহমান মিঠু, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হুসাইন আহম্মেদ ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তসলিমা খাতুনসহ অনন্যরা। এ সেমিনারে প্রান্তিক পেশাজীবীদের মধ্যে কামার, কুমার, নাপিত, জেলে ও হস্তশিল্প কারিগরসহ ১০ টি জনগোষ্টির প্রায় অর্ধশত মানুষ অংশ নেয়।

সর্বশেষ - নির্বাচনী হাওয়া