সোমবার , ১৯ মে ২০২৫ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

সাদিয়া শিমুলের রেসিপিতে পুরান ঢাকার খাসির গ্লাসি!

প্রতিবেদক
বার্তা প্রবাহ
মে ১৯, ২০২৫ ১:০৯ অপরাহ্ণ

মোস্তাফিজুর রহমান উজ্জল, সহকারী সম্পাদক : অনেকেরই অনুরোধ ছিল পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাসির গ্লাসি রেসপিটি শেয়ার করার জন্য। অবশেষে এই রেসিপিটি দিয়েছেন জনপ্রিয় উপস্থাপিকা সাদিয়া শিমুল। তো, আসুন সাদিয়া শিমুলের দেওয়া খাসির গ্লাসি রেসিপিটি জেনে নেওয়া যাক।

উপকরণ :
খাসির রানের নলির হাড়সহ মাংস ১০ টুকরা (দেড় কেজি), বড় আলু (৪ টুকরা কর কাটা) ৪টি, ডিম ৪টি, পেঁয়াজবাটা আধা কাপ, আদাবাটা ২ টেবিল চামচ, রসুনবাটা ১ চা চামচ, ধনেবাটা ১ চা চামচ, পেস্তাবাটা ১ টেবিল চামচ, পোস্তদানা বাটা ১ টেবিল চামচ, দুধ ১ কাপ, কাঁচামরিচ ৮/১০টি, সাদা গোলমরিচের গুঁড়া ১ চা চামচ, টকদই ১ কাপ, লবণ পরিমাণমতো, ঘি এক কাপের সামান্য বেশি, মাওয়া ২ টেবিল চামচ, এলাচ ৪টি, দারচিনি ৪ টুকরা, তেজপাতা ২টি, মিষ্টি দই ২ টেবিল চামচ, পেঁয়াজকুচি ২ কাপ, জায়ফল, জয়ত্রির গুঁড়া আধা চা চামচ, গরম মসলার গুঁড়া ১ চা চামচ, গোলাপজল ১ চা চামচ।

রান্নার প্রণালি :
পেঁয়াজবাটা, আদাবাটা, রসুনবাটা, ধনেবাটা, সাদা গোলমরিচের গুঁড়া, জায়ফল, জয়ত্রির গুঁড়া, টকদই সিকি কাপ ও ঘি দিয়ে মাংস ভালোভাবে মাখিয়ে মেরিনেট করার জন্য এক ঘণ্টা রেখে দিতে হবে। এরপর এতে লবণ, দারচিনি, এলাচ, তেজপাতা দিতে হবে। এক কাপ ঘি গরম করে পেঁয়াজ বাদামি করে ভেজে, মসলা মাখানো মাংস দিয়ে কষাতে হবে।

মাংস কয়েকবার ভালো করে কষিয়ে দিন। এরপর এতে আলু দিয়ে দিন। এবার এক কাপ গরম পানি দিয়ে ঢেকে দিন। ফুটে উঠলে মিষ্টি দই, দুধ, পোস্তদানাবাটা, পেস্তাবাটা দিতে হবে। এই পর্যায়ে আগে থেকে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রাখা ডিম দিয়ে দিতে হবে। মাংস সেদ্ধ হয়ে ঝোল কমে এলে কাঁচামরিচ, গরম মসলার গুঁড়া দিয়ে কিছুক্ষণ চুলায় রেখে নামাতে হবে।

সাদিয়া শিমুল : অভিনেত্রী ও উপস্থাপিকা।

সর্বশেষ - নির্বাচনী হাওয়া

আপনার জন্য নির্বাচিত

জান-ই-আলম সরকার উচ্চ বিদ্যালয়ে নিরাপদ পানির স্টেশন ও ওয়াশ ব্লক উদ্ভোধন

নলছিটিতে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও কৃষকদের মাঝে বীজ বিতরণ

সব মাধ্যমে কাজ করে যেতে চায় সোহাগী

হিলিতে ৩২০ টাকা কেজি টমেটো

কলাপাড়ায় মহান শহীদ দিবসে রিপোর্টার্স ইউনিটের পুষ্প অর্পণ ও শ্রদ্ধা নিবেদন

পেড়িখালী ইউনিয়নের প্রতিটি গ্রাম শান্তিপূর্ণ রাখার অঙ্গীকার আল আমিন হাওলাদারের

কুষ্টিয়া জেনারেল হাসপাতালে শিশু রোগীর স্রোত, শয্যা সংকটে চরম অব্যবস্থা

আমরা জানি আমাদের করনীয় কি- মঞ্জুর মোর্শেদ

রাসিকের সংবাদ সম্মেলনে এসে তোপের মুখে আরডিএ চেয়ারম্যান

পাথরঘাটায় ব্রীজের অভাবে জীবনের ঝুঁকি বাড়ছে শিক্ষার্থীদের