শুক্রবার , ১৬ মে ২০২৫ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

কুমিল্লায় হত্যা মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ২ নেতা আটক

প্রতিবেদক
বার্তা প্রবাহ
মে ১৬, ২০২৫ ১১:০৯ পূর্বাহ্ণ

শাহ সাহিদ উদ্দিন, বিশেষ প্রতিনিধি : কুমিল্লা দেবিদ্বার উপজেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নিহত রুবেল হত্যা মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই নেতাকে আটক করেছে দেবিদ্বার থানা পুলিশ।

জানা গেছে, বুধবার দিবাগত রাত ২টার দিকে দেবিদ্বার থানার একটি পুলিশ দল অভিযান চালিয়ে উপজেলার গুনাইঘর উত্তর ইউনিয়নের ধলাহাস গ্রামের নিজ বাড়ি থেকে অভিযুক্ত মো. জোবায়ের হোসেন (১৯) ও মো. ফয়সাল আহমেদ (২০) কে আটক করে। পরদিন বৃহস্পতিবার দুপুরে তাদের কুমিল্লা আদালতে হাজির করা হয়।

আটক জোবায়ের হোসেন ধলাহাস গ্রামের মো. শাহজালালের ছেলে এবং গুনাইঘর উত্তর ইউনিয়ন ছাত্রলীগ (নিষিদ্ধ সংগঠন) কমিটির সাধারণ সম্পাদক হিসেবে পরিচিত। অপর আটক ফয়সাল আহমেদ একই এলাকার মো. ফারুক মিয়ার ছেলে এবং একই কমিটির সহ-সভাপতির দায়িত্বে ছিলেন।

উল্লেখ্য, গত বছরের ৪ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গুলিবিদ্ধ হয়ে সেচ্ছাসেবক দলের স্থানীয় নেতা আব্দুর রাজ্জাক রুবেল নিহত হন।

এ বিষয়ে দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াছ জানান, “ঘটনার দিন ধারণকৃত ভিডিও ফুটেজ ও স্থির চিত্র পর্যালোচনা করে আটক দুইজনের বিরুদ্ধে হত্যাকাণ্ডে সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। সে অনুযায়ী তাদের গ্রেপ্তার করা হয়।

সর্বশেষ - সারা দেশ