সোমবার , ১২ মে ২০২৫ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

সরাসরি আলোচনায় বসছে ভারত-পাকিস্তান

প্রতিবেদক
বার্তা প্রবাহ
মে ১২, ২০২৫ ৮:৪৯ পূর্বাহ্ণ

অনলাইন ডেস্ক : অস্ত্রবিরতির পর সোমবার প্রথমবারের মতো আলোচনায় বসতে চলেছে ভারত এবং পাকিস্তান। দুই দেশের সামরিক বাহিনীর ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশনস (ডিজিএমও) স্তরে বৈঠক হবে। আজ স্থানীয় সময় দুপুর ১২টায় ওই বৈঠক শুরু হওয়ার কথা। ওই বৈঠকে কোন কোন বিষয় উঠে আসতে পারে তা নিয়ে ইতিমধ্যে জল্পনা এবং কৌতূহল চলছে।

বৈঠকের আলোচ্য বিষয়বস্তু নিয়ে ভারত এখনও পর্যন্ত সরকারি ভাবে কিছু জানায়নি। তবে পাকিস্তান কী কী বিষয়ে আলোচনা চাইছে, তার একটি আভাস পাওয়া গেছে।

রবিবার পাক প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ জানিয়েছেন, মূলত তিনটি বিষয় নিয়ে ভারতের সঙ্গে আলোচনায় বসতে পারেন পাকিস্তানের প্রতিনিধিরা। সেখানে সিন্ধু জলচুক্তি এবং সন্ত্রাসবাদ দমনের প্রসঙ্গের পাশাপাশি কাশ্মীর সমস্যার প্রসঙ্গও পাকিস্তান আলোচনায় তুলে ধরতে পারে বলে দাবি আসিফের ।

রবিবার সন্ধ্যায় ভারতের তিন বাহিনী একটি যৌথ সাংবাদিক সম্মেলন করেছে। সেখানে ভারতীয় সেনার ডিজিএমও রাজীব ঘাইও উপস্থিত ছিলেন। সোমবার তার সঙ্গেই আলোচনায় বসতে চলেছেন পাক সেনার ডিজিএমও। তবে বৈঠকে ভারত কী কী বিষয় তুলে ধরতে পারে, তা নিয়ে কোনও মন্তব্য করেননি ঘাই।

এক ঘণ্টারও বেশি সময় ধরে চলা ওই সাংবাদিক সম্মেলনে ভারত দাবি করেছে, অপারেশন সিঁদুরের মূল লক্ষ্যই ছিল জঙ্গিঘাঁটি ধ্বংস করা। পাকিস্তান হামলা করায় প্রত্যাঘাত করতে হয়েছে। পাকিস্তান কী ভাবে হামলা চালিয়েছিল, ভারত কী ভাবে প্রত্যাঘাত করেছে, তা নিয়ে বিস্তারিত ব্যাখ্যাও দেওয়া হয় ভারতের তরফে। কোনও ধরনের আগ্রাসী মনোভাব যে বরদাস্ত করা হবে না, সে বিষয়টিও স্পষ্ট করে দেওয়া হয়েছে। ভারতীয় সেনার ডিজিএমও ঘাই জানিয়েছেন, শনিবার অস্ত্রবিরতি লঙ্ঘনের বিষয়ে ইতিমধ্যে হটলাইনে বার্তা দেওয়া হয়েছে পাকিস্তানি ডিজিএমওকে। এই পরিস্থিতিতে সোমবারের বৈঠকেও অস্ত্রবিরতি এবং সন্ত্রাসবাদ দমনের প্রসঙ্গ নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে।

সর্বশেষ - সারা দেশ

আপনার জন্য নির্বাচিত

বিক্ষোভ আন্দোলন যাই হোক গুলি করে হত্যা বন্ধ করতে হবে : রিজভী

ঝিনাইদহে উপজেলা পরিষদ নির্বাচনে ভৌতিক ভোট যোগ, পূণরায় গননার আবেদন

বরিশাল শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান নলছিটির সন্তান অধ্যক্ষ ইউনুস আলি

চিরিরবন্দরে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত

রিহ্যাব মেলায় জনপ্রিয়তায় ছিলো “টুইন টাওয়ার”

ঝিনাইদহে ‘আশ্বাস’ প্রকল্পের প্রকল্প অবহিতকরণ সভা

ঝিনাইদহে বৈষম্য বিরোধী ছাত্র-ছাত্রীদের ৪ দফা দাবিতে রোডমার্চ

শেরপুরে কিশোরীদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে কারাতে প্রশিক্ষণের উদ্বোধন

৩০০ সংসদীয় আসনের সীমানা চূড়ান্ত করে প্রজ্ঞাপন

সারা দেশের তাপমাত্রা কমে বাড়বে শৈত্যপ্রবাহ