সোমবার , ৫ মে ২০২৫ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের মৃত্যুতে তারেক রহমানের শোক

প্রতিবেদক
বার্তা প্রবাহ
মে ৫, ২০২৫ ১:৪১ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

রবিবার (৪ মে) এক শোকবার্তায় তারেক রহমান বলেন, ‘বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের মৃত্যু গভীর শূন্যতার সৃষ্টি হলো। তিনি ছিলেন এ দেশের এক বরেণ্য আইনজীবী। আইনের অঙ্গনে তার অবদান ছিল অসামান্য।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন,’রাজনৈতিক নেতা হিসেবে তিনি সংযম ও দায়িত্বের সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করতে পারতেন। প্রাজ্ঞ ও দূরদর্শী মরহুম আব্দুর রাজ্জাক সর্বমহলে একজন সজ্জন ব্যক্তি হিসেবে সম্মানিত ছিলেন। তার বিবেচনাপ্রসূত সিদ্ধান্ত জনস্বার্থে খুবই কার্যকর হতো।’

সর্বশেষ - সারা দেশ