শনিবার , ৩ মে ২০২৫ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

পুনাক মানবিক ও সামাজিক দায়বদ্ধতা নিয়ে কাজ করে যাচ্ছে : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

প্রতিবেদক
বার্তা প্রবাহ
মে ৩, ২০২৫ ৯:২০ পূর্বাহ্ণ

মোঃ সালাউদ্দিন : বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর ইতিবাচক কাজ নিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, পুলিশেরা পুলিশের কাজ করে যাচ্ছে। আর এর বাইরে পুনাক মানবিক ও সামাজিক দায়বদ্ধতা নিয়ে যেভাবে কাজ করে যাচ্ছে তার মূলে রয়েছে নারীরা। আপনারা যে কাজ করছেন, প্রতিষ্ঠিত বড় বড় নারী সংগঠনও এসব করতে পারেনি। আপনাদের অনেক অসাধারণ গুন রয়েছে। পুলিশের সম্পর্কে মানুষ যে ধারণাই থাকুক ; পুনাকের কাজ দেখলে সে ধারণার পরিবর্তন হবে।

উপদেষ্টা আজ দুপুরে পুলিশ সপ্তাহ ২০২৫ উপলক্ষে রাজারবাগ পুলিশ লাইন্সে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে পুনাক এর বার্ষিক সমাবেশ ও আনন্দমেলা-২০২৫ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

ঘুমানোর আগে ও পরে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের বাইরে যাওয়ার সুযোগ নেই বলে জানিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। তিনি বলেন, ‘সকালে ঘুম থেকে ওঠে খাবার টেবিলে যা খাওয়া হয় কিংবা রাতে ঘুমানোর সময় যা খাওয়া হয়। সেখানে আমার মন্ত্রণালয়ের বাইরে যাওয়ার কোন সুযোগ নেই। আপনাদের বুঝতে হবে, মাছ মাংস, দুধ ডিম, প্রত্যেকটা জিনিসই পুষ্টির মূল উপাদান।’

পুনাকের সভানেত্রী আফরোজা হেলেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম, পুনাকের কেন্দ্রীয় কমিটির সাবেক সভানেত্রী ফয়জুন নেছা বেগম । এছাড়া পুনাকের কার্যনির্বাহী সদস্যাগণ এবং বিভিন্ন জেলা থেকে আগত পুনাকের জেলা সভানেত্রী ও সদস্যাগণ এসময় উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি পুনাক পরিবারের সদস্যদের সন্তানদের শিক্ষাবৃত্তি, কোরআন তোলোয়াত, সংগীত, চিত্রাংকন, নৃত্য, আবৃত্তি, কম্পিউটারসহ বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বের জন্য পুরস্কার প্রদান করেন। পরে পুনাকের শিল্পীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনা করেন।

সর্বশেষ - সারা দেশ

আপনার জন্য নির্বাচিত

শরীয়তপুর জেলার সখিপুর থানার চরভাগায় শীতবস্ত্র বিতরণ

নলছিটিতে সুগন্ধার ভাঙনে বিলীন হয়ে যাচ্ছে বহরমপুরের বিস্তীর্ণ এলাকা

পুজার বন্ধের পর আবারও শুরু হিলি বন্দরে পণ্য আমদানি-রপ্তানি

ব্রাজিলের বন্যা বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২৭

শেরপুর-২ আসনে মনোনয়ন ফরম জমা দিলেন বেগম মতিয়া চৌধুরী

ছাত্রদলের নতুন নেতৃত্বে আলোচনায় শৈলকুপার কৃতি সন্তান রাজু আহামেদ!

জাতিসংঘ সাধারণ পরিষদের সাইডলাইনে বাংলাদেশ বিষয়ক কনফারেন্স

যারা নির্বাচন পেছাতে চায়, তারা বিএনপির জয়যাত্রা রোধ করতে চায় : প্রিন্স

মহেশপুর উপজেলার যে নির্বাচনে সাধারণ সম্পাদক পদপ্রার্থী হিসেবে জনপ্রিয়তার শীর্ষে মনিরুজ্জামান!

প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে ‘দানা’