শুক্রবার , ২ মে ২০২৫ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

৫ মে দেশে ফিরতে পারেন খালেদা জিয়া

প্রতিবেদক
বার্তা প্রবাহ
মে ২, ২০২৫ ৪:২১ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : চিকিৎসার জন্য লন্ডনে যাওয়া বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া প্রায় চার মাস পর আগামী ৫ মে দেশে ফিরতে পারেন। দুই পুত্রবধূসহ ৪ মে লন্ডন থেকে তার ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে।

বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক এবং দলটির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন এ কথা জানিয়েছেন। খবর বিবিসি বাংলার।

বিএনপি চেয়ারপারসনের সঙ্গে তার বড় ছেলে তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান এবং ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমানও দেশে ফিরবেন।

খালেদা জিয়ার চিকিৎসার জন্য লন্ডনে থাকা ডা. জাহিদ হোসেন বলেন, বিএনপি প্রধানের স্বাস্থ্যের চূড়ান্ত পরীক্ষাগুলো হচ্ছে এবং শুক্রবারের (২ মে) মধ্যে এগুলো শেষ হয়ে যাবে।

শারীরিক দিক থেকে খালেদা জিয়া অনেক ভালো আছেন বলেও জানান তিনি।

নানা অসুস্থতায় ভুগতে থাকা ৮০ বছর বয়সী খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য গত ৮ জানুয়ারি লন্ডনে নিয়ে যাওয়া হয়। কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে তিনি সেখানে যান। ‘লন্ডন ক্লিনিক’-এ টানা ১৭ দিন চিকিৎসাধীন থাকার পর সেখান থেকে গত ২৫ জানুয়ারি খালেদা জিয়াকে তার পুত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায় নিয়ে যাওয়া হয়।

অর্ধযুগের বেশি সময় পর ওই বাসায় পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ উদযাপন করেন খালেদা জিয়া।

সর্বশেষ - সারা দেশ

আপনার জন্য নির্বাচিত

প্রেসিডেন্ট হলে ‘বাইডেন নীতিতে’ হাঁটবো না: ফক্স নিউজকে হ্যারিস

এক মাসে ৬০ লক্ষ ভিউ অতিক্রম করেছে নাটক ”ভাড়ায় চালিত”

মঙ্গলবার রাজধানীর থানায় থানায় বিএনপির বিক্ষোভ

বিক্ষোভ আন্দোলন যাই হোক গুলি করে হত্যা বন্ধ করতে হবে : রিজভী

জেল হত্যা দিবস উপলক্ষে কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

সবুজবাগে গণপিটুনিতে শীর্ষ সন্ত্রাসী রমজান নিহত

বাকৃবিতে বাংলাদেশ এগ্রিকালচারাল অলিম্পিয়াডের ফাইনাল অনুষ্ঠিত

পরিবহন খাতে বেপরোয়া চাঁদাবাজির নেতৃত্বে ছিলেন শাজাহান খান

নানা আয়োজনে বার্তা প্রবাহর প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

অন্তর্বর্তী সরকারের প্রথম দায়িত্ব ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা : নাহিদ