মোঃ ওয়াহিদুজ্জামান ওয়াহিদ : আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে জাতীয়তাবাদী শ্রমিকদল শাজাহানপুর থানার উদ্যোগে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

ঢাকা মহানগর দক্ষিণ শাহজাহানপুর থানা শ্রমিক দলের আহবায়ক মোঃ রবিউল আউয়াল মিন্টু ও সদস্য সচিব হাসানুল হক কাকন সহ শাহজাহানপুর থানা ১১নং ওয়ার্ড শ্রমিক দলের আহবায়ক মোঃ আবুল কালাম, সদস্য সচিব মোঃ নুরুল আমিন নুরু এর নেতৃত্বে র্যালিটি শাহজাহানপুর থেকে শ্রমিক দলের কেন্দ্রীয় কার্যালয় এর সামনে এসে শেষ হয়।



















