বৃহস্পতিবার , ১ মে ২০২৫ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

মুন্সীগঞ্জে মহান মে দিবস পালিত

প্রতিবেদক
বার্তা প্রবাহ
মে ১, ২০২৫ ৫:১৩ অপরাহ্ণ

শাহনাজ বেগম, মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি : সারাদেশের ন্যায় মুন্সীগঞ্জেও উদযাপন করা হয়েছে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস।

‘শ্রমিক-মালিক এক হয়ে গড়বো এদেশ নতুন করে’, ‘শ্রমজীবী মানুষের অধিকার বৈষম্যহীন বাংলাদেশের অঙ্গীকার’ এই প্রতিপাদ্যে বৃহস্পতিবার সকাল নয়টায় জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে বেলুন ও পায়রা উড়িয়ে দিবসের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত।

পরে সেখান থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাতের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

এতে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ রেজাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (মুন্সীগঞ্জ সদর ও সিরাজদিখান সার্কেল)মোহাম্মদ বিল্লাল হোসেন (পিপিএম), মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বাছির উদ্দিন জুয়েল, মালিক প্রতিনিধি মোঃ আবু নাসির, শ্রমিক প্রতিনিধি রওশন আলী সুজন।

স্বাগত বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ জেলা কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শক জোবেদা খাতুন।

সর্বশেষ - সারা দেশ

আপনার জন্য নির্বাচিত