বৃহস্পতিবার , ১ মে ২০২৫ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

রাজাপুরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত

প্রতিবেদক
বার্তা প্রবাহ
মে ১, ২০২৫ ৫:১২ অপরাহ্ণ

মোঃ ইয়াসিন খান, রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি : ঝালকাঠির রাজাপুরে যথাযোগ্য মর্যাদায় উপজেলা জুড়ে পালিত হয়েছে পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস। দিনটিকে ঘিরে বিভিন্ন ট্রেড ইউনিয়নভুক্ত শ্রমিক সংগঠন শোভাযাত্রা, মিছিল-সমাবেশ করেছে।

পৃথক পৃথক ব্যানারে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত শহরের প্রধান সড়কসহ অলিগলি শ্রমিকদের নানা স্লোগানে মুখরিত হয়ে ওঠে। সবার কণ্ঠে একই সুর, দুনিয়ার মজুর এক হও লড়াই করো, কথায় কথায় শ্রমিক ছাটাই বন্ধ করো করতে হবে, মালিকের দালালরা হুশিয়ার সাবধান ইত্যাদি।

শ্রমিক দিবস উপলক্ষে জাতীয়তাবাদী শ্রমিক দলের নেতৃত্বে বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে রাজাপুর পাইলট স্কুল মাঠে আলোচনা সভার মাধ্যমে সমাপ্ত হয়।

এ সময় বক্তব্য রাখেন বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল, উপজেলা বিএনপি সভাপতি তালুকদার আবুল কালাম আজাদ, জাহিদুল ইসলাম, মাসুম বিল্লাহ পারভেজ, নাজমুল হক, ছাইদুল খান, শ্রমিক দলের উপজেলা ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক সাইদুল খান, রফিকুল ইসলাম, আবুল হোসেন।

এদিকে বিভিন্ন শ্রমিক সাজে সজ্জিত হয়ে মহান মে দিবস স্মরণে মিছিল, সমাবেশ করেছে সম্মিলিত ব্যাটারি চালিত পরিবহন শ্রমিক ঐক্য পরিষদ। শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি সমাবেশে মিলিত হয়।

অন্যদিকে দিনটিকে বিশেষ মর্যাদার সঙ্গে পালন করেছে রাজাপুর ইমরাত নির্মান শ্রমিক ইউনিয়ন। রাজাপুর শহর শাখার আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি শহরের বাইপাস মোড় থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কার্যালয়ে এসে আলোচনা সভার মধ্যে দিয়ে শেষ হয়।
এ সময় বক্তব্য রাখেন, রাজাপুর ইমরাত নির্মান শ্রমিক ইউনিয়নের উপজেলা সভাপতি নজরুল ইসলাম নশা, এ্যাংকর সিমেন্ট ইন্জিনিয়ার শামীম, সহ-সভাপতি দুলাল গাজী, সহ-সভাপতি কাশেম আলী, সেক্রেটারি সাইদুর রহমান, উপদেষ্টা ম‌ঈনুল হক লিপুসহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন।

সর্বশেষ - সারা দেশ

আপনার জন্য নির্বাচিত

মুন্সীগঞ্জের শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কাজী ওয়াহিদ মনোনীত

নলছিটিতে অনুর্ধ্ব ১৭ ফুটবল টুর্নামেন্ট’র ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

প্রচন্ড এই গরমে সঙ্গী হোক হালকা রঙা সুতি শাড়ি!

আজ ঢাকায় আসছেন জাতিসংঘ মহাসচিব

হিলি চেকপোস্টে বিজিবি কর্তৃক দুই আনসার সদস্য লাঞ্ছিত ও জিম্মি

শরীয়তপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কল্যাণ পার্টি থেকে ইবরাহিমকে বহিষ্কার নতুন কমিটি গঠন

রাজাপুরে বর্নাঢ্য আয়োজনে প্রধান শিক্ষিকার বিদায়ী সংবর্ধণা

ঘরেই রান্না করুন সুস্বাদু রূপচাঁদার দোপেঁয়াজা!

চতুর্থ স্বামীকে ব্ল্যাকমেইল করে স্ত্রী লাপাত্তা, পঞ্চম স্বামীর বাসরঘর