বুধবার , ৩০ এপ্রিল ২০২৫ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

আমার দেশ সম্পাদকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে নলছিটিতে মানববন্ধন

প্রতিবেদক
বার্তা প্রবাহ
এপ্রিল ৩০, ২০২৫ ১২:৩২ অপরাহ্ণ

বালী তাইফুর রহমান তূর্য, নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি : মেঘনা গ্রুপের চেয়ারম্যান ও ৭১ টিভির মালিক ফ্যাসিবাদের দোসর মোস্তফা কামাল কর্তৃক আমার দেশ এর মজলুম সম্পাদক মাহমুদুর রহমানসহ পত্রিকাটির কয়েকজন সাংবাদিকদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে ঝালকাঠির নলছিটিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১১টায় নলছিটি প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

আমার দেশ পাঠক মেলা নলছিটি উপজেলা শাখা এ মানববন্ধনের আয়োজন করে।

মানববন্ধনে অংশ নেন পত্রিকার পাঠক, সাংবাদিক, শিক্ষক ও ছাত্রসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। এতে প্রধান অতিথি ছিলেন আমার দেশ এর ঝালকাঠি জেলা প্রতিনিধি শফিউল আজম টুটুল। নলছিটি উপজেলা প্রতিনিধি কুদ্দুস তালুকদারের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন নলছিটি প্রেসক্লাবের সভাপতি মো. এনায়েত করিম, সহসভাপতি মিলন কান্তি দাস, সাধারণ সম্পাদক কে এম সবুজ, মোস্তাফিজুর রহমান মনু, কোষাধ্যক্ষ শরিফুল ইসলাম পলাশ, দীপ্ত টিভির জেলা প্রতিনিধি খালিদ হাসান ও যায়যায়দিন প্রতিনিধি মোত্তাফিজুর রহমান রিপন। মানববন্ধনে বক্তারা বলেন, ফ্যাসিবাদের দোসর মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল বিগত দিনে তার মালিকানাধীন ৭১ টিভির মাধ্যমে পতিত আওয়ামী সরকারের নির্লজ্জ দালালী করেছেন। এখন আমার দেশ পত্রিকায় তার দুর্নীতির খবর প্রকাশিত হওয়ায় এই দোসর আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে মামলা দেয়ার ধৃষ্টতা দেখিয়েছে। বক্তারা অবিলম্বে মোস্তফা কামালকে গ্রেফতার এবং পতিত আওয়ামী সরকারের প্রচারযন্ত্র ৭১ টিভি বন্ধ করে দেযার দাবি জানান।

সর্বশেষ - সারা দেশ

আপনার জন্য নির্বাচিত

ভারত-পাকিস্তানকে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান তারেক রহমানের

ইউটিউব দেখে চিয়া সীড চাষ; সফল শেরপুরের তরুণ উদ্যোক্তা শিমুল

ভোলা শিবপুরে ভাইয়ের হাতে ভাই খুন, আটক-২

দৌলতখানে ভোটগ্রহন কর্মকর্তাদের প্রশিক্ষণ উদ্বোধন

ফেব্রুয়ারির ১৫ তারিখের মধ্যেই নির্বাচন, এটি আমাদের কমিটমেন্ট : প্রেস সচিব

টিপু মুনশি ও তার স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির মামলা

আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদ্ণ্ড

মার্চ ও এপ্রিলে খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার হলেন মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী

যুক্তরাজ্যের লক্ষ্যবস্তুতে সরাসরি হামলার হুমকি রাশিয়ার

আনন্দঘন পরিবেশে বাংলাদেশ জাতীয় পার্টির প্রার্থী বাছাই ও মনোনয়ন পত্র বিতরন