মঙ্গলবার , ১৮ মার্চ ২০২৫ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

২০ মার্চ ডিএসইসি’র ইফতার ও দোয়া মাহফিল

প্রতিবেদক
বার্তা প্রবাহ
মার্চ ১৮, ২০২৫ ১০:১৪ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : ঢাকায় কর্মরত পেশাদার সাংবাদিকদের অন্যতম বৃহৎ সংগঠন ঢাকা সাব-এডিটরস কাউন্সিল (ডিএসইসি) বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্টজন ও রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং সংগঠনের সম্মানীত সদস্যদের সম্মানে আগামী ২০ মার্চ (১৯ রমজান) বৃহস্পতিবার, জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

এছাড়াও ডিইউজে, বিএফইউজে ও জাতীয় প্রেসক্লাবের সভাপতি-সাধারণ সম্পাদক/মহাসচিবসহ সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

অনুষ্ঠানটি সফল করার জন্য সংগঠনের সভাপতি মুক্তাদির অণিক ও সাধারণ সম্পাদক জাওহার ইকবাল খান সকলের উপস্থিতি কামনা
করেছেন।

সর্বশেষ - সারা দেশ

আপনার জন্য নির্বাচিত