মঙ্গলবার , ৪ মার্চ ২০২৫ | ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

কালীগঞ্জে স্বাধীনতা দিবস উদযাপন ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের লক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
বার্তা প্রবাহ
মার্চ ৪, ২০২৫ ৩:১৬ অপরাহ্ণ

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি : কালীগঞ্জে ২৫ মার্চ গণগত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন ও পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের লক্ষে বাজার মনিটরিং সংক্রান্ত প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩ মার্চ) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার তনিমা আফ্রাদ’র সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভ‚মি) নূরী তাসমিন ঊর্মি, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আলাউদ্দিন, প্রানীসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ মাহ্মুদুল হাসান, মাধ্যমিক শিক্ষা অফিসার নুর-ই-জান্নাত, উপজেলা প্রকৌশলী মো. রেজাউল হক, উপজেলা কৃষি অফিসার ফারজানা তাসলিম, মহিলা বিষয়ক কর্মকর্তা শাহানাজ আক্তার।

এসময় আরোও উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ, মৎস্য অফিসার সুলতানা রাজিয়া, থানা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মো. ফরিদ আহম্মেদ মৃধা, উপজেলা জামায়াত ইসলামের নায়েবে আমীর হাজী মো. আফতাব উদ্দিনসহ বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক প্রতিনিধি, সাংবাদিক ও প্রশাসনের বিভিন্ন দপ্তর প্রধানগণ।

সভায় আগামী ২৫ মার্চ গণগত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় কিভাবে সুন্দর ভাবে পালন করা যায় সে ব্যাপারে উপস্থিত অতিথিবৃন্দ মতামত তুলে ধরেন। তাছাড়া পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের লক্ষে বাজার মনিটরিং সংক্রান্ত বিষয় নিয়ে ব্যাপক আলোচনা হয়। অতিথিদের মতামতের ভিত্তিতে সভায় নানা সিদ্ধান্ত গৃহিত হয়।

পরে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশসক পৌর সভা কর্তৃক আয়োজিত উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতালে ‘‘গবাদী পশু পালন বিষয়ক প্রশিক্ষণ” কর্মশালায় অংশগ্রহন করেন।

 

সর্বশেষ - খুলনা

আপনার জন্য নির্বাচিত

জীবননগরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে জামায়াতের নগদ অর্থ বিতরণ

স্থানীয় জনতা-টেকনেশিয়ানদের মতামতের ভিত্তিতে মহারশিতে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ হবে

এই গরমে সুন্দরীদের ত্বকের ঘরোয়া যত্ন!

শেরপুরে ডিএসএ দাবা প্রতিযোগিতায় নকলার সোহেল রানা চ্যাম্পিয়ন

পরিবেশ বিধ্বংসী নিষিদ্ধ পলিথিনে সয়লাব কালীগঞ্জ, হুমকির মুখে জনস্বাস্থ্য ও পরিবেশ

ইসরাইলি বাহিনীর হামলার প্রতিবাদ এবং স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবীতে ঝালকাঠিতে মানববন্ধন

কর্মহীন ও পানি বন্দি মানুষের মধ্যে মানবিক সহায়তা বিতরণ করলেন সফিকুর রহমান কিরণ এমপি

গ্লোবাল কনজ্যুমার অ্যান্ড হিউম্যান রাইটস ফোরামের গুরুত্বপূর্ণ দায়িত্বে আসছেন সড়ক নিরাপত্তার আজাদ হোসেন

আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত: ইসি সচিব

উত্তাল বিক্ষোভ রাষ্ট্রপতিকে আলটিমেটাম