সোমবার , ১০ ফেব্রুয়ারি ২০২৫ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করার আহ্বান মোঃ ওয়াহিদুজ্জামানের

প্রতিবেদক
বার্তা প্রবাহ
ফেব্রুয়ারি ১০, ২০২৫ ১০:৪০ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : আগামী ১২ই ফেব্রুয়ারি ২০২৫ ইং বাংলাদেশের সাংবাদিকতার অগ্রযাত্রার প্রতীক জাতীয় সাংবাদিক সংস্থার গৌরবময় ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করতে যাচ্ছে। এই ঐতিহাসিক মুহূর্তকে আরও স্মরণীয় এবং সফল করতে সারা দেশের বিভাগ, জেলা, উপজেলা, মহাগরসহ সকল কমিটির নেতৃবৃন্দের প্রতি রইল আন্তরিক আহ্বান।

আপনাদের সক্রিয় অংশগ্রহণ, সহযোগিতা এবং নেতৃত্ব এই উদযাপনকে করবে আরও অর্থবহ। একসাথে কাজ করে আমরা এই দিনটিকে শুধু উদযাপন নয়, বরং সাংবাদিকদের ঐক্য, শক্তি, এবং পেশাগত অধিকার প্রতিষ্ঠার প্রতীক হিসেবে গড়ে তুলতে পারি।

আসুন, সকলে মিলিত হয়ে জাতীয় সাংবাদিক সংস্থার গৌরবময় ইতিহাস এবং অবদানকে সম্মান জানাই এবং ভবিষ্যতের পথচলাকে আরও দৃঢ় করি।

সকলের অংশগ্রহণে সার্থক হোক ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন।
অনুরোধক্রমে:
মোঃ ওয়াহিদুজ্জামান ওয়াহিদ
সাংগঠনিক সচিব
জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় নির্বাহী পরিষদ।

সর্বশেষ - সারা দেশ