রবিবার , ৫ জানুয়ারি ২০২৫ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

ঠাকুরগাঁওয়ে নিখোঁজের ৩৫ দিন পর মাদ্রাসা ছাত্রের কঙ্কাল উদ্ধার

প্রতিবেদক
বার্তা প্রবাহ
জানুয়ারি ৫, ২০২৫ ১০:১৩ পূর্বাহ্ণ

জয় মহন্ত অলক, ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ে নিখোঁজের প্রায় ৩৫ দিন পর মাদ্রাসা ছাত্রের কঙ্কাল উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুরে সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নে ঝাপড়তলী এলাকায় ঝাপড়তলী ঈদগাহ মাঠ হামিউস সুন্নাহ নূরানী হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার পাশে মাইনুদ্দিন নামের এক ব্যক্তির কুষার ক্ষেতের ভিতর থেকে কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ।

মাদ্রাসা ছাত্র লোমান ইসলাম ১২ দিনাজপুর জেলার সেতাবগঞ্জ উপজেলার রতনদা গ্রামের জাকিরুল ইসলাম ছেলে।

পরিবার জানায় স্থানীয়রা মাঠে কাজ করতে গিয়ে আখ খেতে দেখতে পেয়ে মাদ্রাসা এবং পুলিশকে বলেন পরে পুলিশে এসে ঘটনাস্থল থেকে কঙ্কাল উদ্ধার করে। এর আগে অনেক খোঁজার পরে তাকে না পেয়ে ঠাকুরগাঁও সদর থানা একটি সাধারণ ডায়েরি করা হয়েছিল। নোমান সে তার ঠাকুরগাঁওয়ে মামার বাড়ি থেকে মাদ্রাসায় পড়াশোনা করতেন। পরিবারের দাবি তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

এই বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মিথুন সরকার বলেন কুষাড় খেতে একটি কঙ্কাল এবং কিছু আলামত পাওয়া গেছে সিআইডি পুলিশের সহায়তায় এটি জব্দ করা হবে। ডিএনএ টেস্টের মাধ্যমে বলা যাবে সেই হারানো বাচ্চার মাথার খুলি কিনা। আর কেউ এর সাথে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক হাফেজ মাওলানা মোহাম্মদ মাসুদুর রহমান রানাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

সর্বশেষ - সারা দেশ

আপনার জন্য নির্বাচিত

রাসিকের সংবাদ সম্মেলনে এসে তোপের মুখে আরডিএ চেয়ারম্যান

মুন্সীগঞ্জে বাজার মনিটরিংয়ে টাস্কফোর্স

জারিরায় অসামাজিক গান ও মেলা বন্ধের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

ইসলামিক ফাউণ্ডেশনের উদ্যোগে নলছিটিতে কুরআন শিক্ষা সবক অনুষ্ঠিত

ঈদের পরে রসনা মেটাবে খাসির ঝাল বিরিয়ানী!

যারা নির্বাচন পেছাতে চায়, তারা বিএনপির জয়যাত্রা রোধ করতে চায় : প্রিন্স

কাপ্তাই অনিয়ম-দূর্নীতি অভিযোগ, ১ কোটি ৭৪ লাখ টাকার প্রজেক্টে উপকারভোগী নেই একজনও!

ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা

দ্বাদশ জাতীয় সংসদের যাত্রা শুরু আজ

এমপি আনোয়ারুল আজিম আনার ভারতে গিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন, বাড়ছে পরিবারের উৎকন্ঠা ও দুশ্চিন্তা!