শনিবার , ৪ জানুয়ারি ২০২৫ | ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

মেয়াদ বাড়ল নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের

প্রতিবেদক
বার্তা প্রবাহ
জানুয়ারি ৪, ২০২৫ ৯:৪৩ পূর্বাহ্ণ

অনলাইন ডেস্ক : নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের মেয়াদ বাড়িয়েছে অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব ড. শেখ আব্দুর রশীদ স্বাক্ষরিত এসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের মেয়াদ ১৫ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে।

এর আগে, গত ৩ অক্টোবর নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশন গঠন করা হয়। এদিকে, গঠন করা ৬টি সংস্কার কমিশনের প্রস্তাব ৩১ ডিসেম্বরের মধ্যে জমা দেওয়ার কথা থাকলেও কেউই দেয়নি। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জানা গেছে, ছয় সংস্কার কমিশনই সময় বাড়িয়ে নিয়েছে।

গত ১১ সেপ্টেম্বর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ছয়টি সংস্কার কমিশন গঠনের ঘোষণা দেন। এগুলো হচ্ছে : নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশন, পুলিশ প্রশাসন সংস্কার কমিশন, বিচার বিভাগ সংস্কার কমিশন, দুর্নীতি দমন সংস্কার কমিশন, জনপ্রশাসন সংস্কার কমিশন এবং সংবিধান সংস্কার কমিশন।

সর্বশেষ - খুলনা

আপনার জন্য নির্বাচিত

বহুমূখী প্রতিভায় উজ্জল আনিকা তাবাসসুম

দেশের অর্থনীতির গতি বেড়েছে অক্টোবরে

অবিলম্বে ১০ম ওয়েজবোর্ড গঠন করুন : বিএফইউজে ও ডিইউজে নেতৃবৃন্দ

বাংলা টিভি’র ৮ম বর্ষে পর্দাপন উপলক্ষে আলোচনা ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত

এমপি আনোয়ারুল আজিম আনার ভারতে গিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন, বাড়ছে পরিবারের উৎকন্ঠা ও দুশ্চিন্তা!

উপজেলা নির্বাচন : সংঘাত থামছে না উপজেলায়

টঙ্গী সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতনে শেখ রাসেলের ৫৯তম জন্ম বার্ষিকী অনুষ্ঠিত

মুলাদীর কৃতি সন্তান মোঃ কামরুজ্জামান সমাজ সেবায় বিটিএসএফ সম্মাননায় ভূষিত

পাহাড়ি ঢলে ৪ নদীর বাঁধ ভেঙে জনদুর্ভোগ, হয়নি ক্ষতিগ্রস্থদের তালিকা প্রস্তুত

বিএমএসএফ’র কেন্দ্রীয় নির্বাহী কমিটি ঘোষণা