শনিবার , ২ নভেম্বর ২০২৪ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

অবৈধভাবে নদীর তীরের মাটি কাটায় ভেকু জব্দ

প্রতিবেদক
বার্তা প্রবাহ
নভেম্বর ২, ২০২৪ ৯:৪৩ পূর্বাহ্ণ

বালী তাইফুর রহমান তূর্য, নলছিটি প্রতিনিধি : ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের তিমিরকাঠীর সুগন্ধা নদীর তীরবর্তী চরের মাটি অবৈধভাবে কেটে নেয়ার অভিযোগে অভিযান পরিচালনা করেছে নলছিটি উপজেলা প্রশাসন।

০১ নভেম্বর শুক্রবার এ অভিযান পরিচালনা করেন নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মো:নজরুল ইসলাম।

স্থানীয়দের অভিযোগ নদী তীরের জমি কেটে স্থানীয় হাওলাদার ব্রিকস নামের একটি ইটভাটায় নেয়ার কারনে তীববর্তী এলাকায় ফের তীব্র ভাঙন শুরু হয়।যারফলে স্থানীয়দের বাড়িঘর ফসলি জমি নতুন করে নদী গর্ভে বিলীন হতে শুরু করেছে।এতে ক্ষুদ্ধ হয়ে স্থানীয়রা ঐক্যবদ্ধ হয়ে নদীখেকো চক্রের বিরুদ্ধে অবস্থান নেন।তারা মিলে মাটি কাটার স্কেভেটর মেশিন আটকে প্রশাসনকে খবর দিলে তৎক্ষনাৎ উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব নজরুল ইসলাম নলছিটি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব আব্দুস সালাম পুলিশের ফোর্স নিয়ে ঘটনাস্থলে হাজির হন।

অভিযানের আগেই টের পেয়ে স্কেভেটর চালক সহ বাকিরা পালিয়ে যায়।পরবর্তীতে উপজেলা প্রশাসন মাটি সহ স্কেভেটর মেশিন এবং পন্টুন জব্দ করেন।এবং এ বিষয়ে নিয়মিত প্রক্রিয়ায় মামলা করার প্রস্তুতি চলছে বলে নলছিটি থানা পুলিশ সূত্রে জানা গেছে।অবৈধভাবে নদীর চরের মাটি কাটা কিংবা অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথাও জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: নজরুল ইসলাম।

সর্বশেষ - সারা দেশ

আপনার জন্য নির্বাচিত

কালীগঞ্জের রেল লাইনের পাশে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

সাংবাদিক হানিফ সাকিবকে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার বই উপহার

রাজউকের প্রধান নগর পরিকল্পনাবিদ হলেন আশরাফুল ইসলাম

শরীয়তপুরে মামলা প্রত্যাহারের দাবিতে প্রবাসী আজিজুল বেপারীর সাংবাদ সম্মেলন

ফরিদপুরে ইউপি চেয়ারম্যানের বাড়িতে হামলা ও লুটপাট, ৭০০ জনের বিরুদ্ধে মামলা

জনবল সংকটে ও ডাক্তারদের খামখেয়ালিতে তজুমদ্দিন হাসপাতালে চিকিৎসাসেবা নাজুক

বুধবার থেকে ৪০ টাকা কেজিতে আলু বেচবে টিসিবি

বদরগঞ্জে লটারি নামক জুয়া ও মেলায় অশ্লীলতা বন্ধের প্রতিবাদে সচেতন নাগরিকদের সংবাদ সম্মেলন

ঝিনাইদহে ধান বোঝায় টলির ধাক্কায় দুই মাস বয়সী শিশু নিহত

কুলকাঠি আওয়ামী লীগের সকল কেন্দ্র কমিটির সদস্যদের সাথে মতবিনিময়