মঙ্গলবার , ২৯ অক্টোবর ২০২৪ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

বহুমূখী প্রতিভায় উজ্জল আনিকা তাবাসসুম

প্রতিবেদক
বার্তা প্রবাহ
অক্টোবর ২৯, ২০২৪ ১০:৩৯ পূর্বাহ্ণ

আনিকা তাবাসসুম, একজন সফল অভিনেত্রী ও সমাজ সংস্কারক। নানান জনের নানান ইচ্ছে। তেমনি আনিকা তাবাসুমও নিজেকে একজন দর্শকপ্রিয় অভিনেত্রী হিসেবে গড়ে তোলার স্বপ্ন দেখে যাচ্ছেন দিনরাত। পাশাপাশি মানবসেবার মাধ্যমে স্মরণীয় হয়ে থাকতে চান সকলের হৃদয়ে।

বার্তা প্রবাহর নিজস্ব প্রতিবেদক মারুফ সরকারের সাথে একান্ত আলাপচারিতায় তিনি জানান, ছোটবেলা থেকেই আমি কনফিউজড ও হতাশাগ্রস্থ ছিলাম। আমার সাথে কেউ মিশতো না, সবাই ইগনোর করতো, আমি বার বার ভেঙে পড়তাম। একমাত্র ভালবাসার জায়গা মা ও বাবার বিশ্বাস। স্কুলে হঠাৎ একদিন খেলাধুলার কমপিটিশন হল। মা আমাকে অনুপ্রেরণা জোগালো। কাকতালিওভাবে আমি ঐ প্রতিযোগিতায় প্রথম হয়ে গেলাম। আমার অনুপ্রেরণাটি মূলত সেখান থেকেই আসলো,— যে আমার দ্বারাও কিছু করা সম্ভব। নিজেকে পরিবর্তন করা নতুন করে শিখা।

মা, বাবা ও ৪ বোন মিলে আমাদের পরিবার। আমি সাধারণভাবে বেড়ে উঠেছি। পড়াশুনা উত্তরার মাইলস্টোন কলেজে। এখন ইডেন মহিলা কলেজে ২য় বর্ষে রাষ্ট্রবিজ্ঞান বিষয় নিয়ে অধ্যয়নরত। বাস্কেটবল পছন্দের খেলা। বাংলাদেশ বাসকেটবল এসোসিয়েশন এর সাথে যুক্ত রয়েছি । গ্রাজুয়েশন শেষ করে ফ্লিম পারফরমেন্স এন্ড স্টাডিস নিয়ে পড়াশুনা করারও ইচ্ছা আমার।

তিনি আরো জানান, অভিনয়ের দ্বারা আয়ের টাকা দিয়ে অলাভজনক প্রতিষ্ঠান (ডাব্লিও বি এস) এ ব্যয় করি যা দিয়ে বিদ্যাসভা নামে তাদের স্কুল চালানো হচ্ছে এবং এরা পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের জন্য শুধু কাজ করে যাচ্ছে। বিদ্যাসভার মাধ্যমে প্রাথমিক ও হাতে কলমে শিক্ষা প্রদানের উদ্দেশ্যে কাজ করি। এ বাচ্চাদের উন্নত বিশ্বেও গুণগত মানসম্মত শিক্ষার আওতায় নিয়ে আসতে চাই, যাতে এরা নিজেদের সুশিক্ষিত করে গড়ে তুলতে পারে l

অনিকা ১২টা টেলিভিশন ধারাবাহিক, ৪০টিরও বেশি নাটক ও ৩টি ওয়েব সিরিজে কাজ করেছেন এ অভিনেত্রী।

সর্বশেষ - সারা দেশ

আপনার জন্য নির্বাচিত

জাতীয় সংসদ নির্বাচনের উপলক্ষে ৩৬ নং ওয়ার্ডের আওয়ামী লীগের উঠান বৈঠক

তছলীম ক্লিনিকে ভুল চিকিৎসায় প্রসূতি মায়ের মৃত্যু

ঝালকাঠিতে এমপি হারুন ও মনিরসহ ৭ জনের মনোনয়ন বাতিল

ঝিনাইদহ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী মাসুমের সাথে সাংবাদিকদের মতবিনিময়

আধুনিক শহর গড়তে সকলের সহযোগিতা প্রত্যাশা করেন পৌর মেয়র মাসুম ভূঁইয়া

টঙ্গী পর্যন্ত বর্ধিত হচ্ছে মেট্রোরেল

ভোলায় আরও ১৯টি গ্যাস কূপ খনন করা হবেঃ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা

ডেমরা গ্রাজুয়েট এসোসিয়েশন-এর উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা

শেরপুরে বন্য হাতি তাড়াতে টর্চ লাইট বিতরণ

মহেশপুর থানার ওসি’র আবেগঘন ফেসবুক স্ট্যাটাস