সোমবার , ২৮ অক্টোবর ২০২৪ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

বায়ুদূষণে বিশ্বের ১০০ শহরের মধ্যে পাঁচ নম্বরে ঢাকা

প্রতিবেদক
বার্তা প্রবাহ
অক্টোবর ২৮, ২০২৪ ১:৩৬ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : বৃষ্টিপাতের প্রবণতা কমে আসায় শুষ্ক হতে শুরু করেছে আবহাওয়া। আর এতে করে বেড়েছে ঢাকার বায়ুদূষণ। বিশ্বের ১০০ শহরের মধ্যে বায়ুদূষণে শীর্ষ পাঁচ নম্বরে উঠে এসেছে রাজধানী।

সোমবার সকাল ৯টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার সূচক থেকে এ তথ্য জানা গেছে।
বাতাসের মান নিয়ে লাইভ বা তাৎক্ষণিক সূচক প্রকাশ করে আইকিউএয়ার। যা একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেওয়ার পাশাপাশি সতর্ক করে।

আইকিউএয়ার সূচকে সবার শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর। শহরটির বাতাসের মানের স্কোর ৫৪৫। বাতাসের এই মান নাগরিকদের জন্য ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে ধরা হয়।

বায়ুদূষণে বিশ্বের ১০০ শহরের মধ্যে তালিকার দুই নম্বরে আছে প্রতিবেশী দেশ ভারতের দিল্লি। শহরটির বাতাসের মানের স্কোর ২৬৬। বাতাসের এই মান নাগরিকদের জন্য ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে ধরা হয়। ১৮৭ স্কোর নিয়ে তালিকার তিনে অবস্থান চীনের উহানের। বাতাসের এই মান নাগরিকদের জন্য ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়।

তালিকার পাঁচ নম্বরে ১৫৯ স্কোর নিয়ে আছে ঢাকা। নাগরিকদের জন্য বাতাসের এই মানও ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়। এই অবস্থায় নগরবাসীকে ঘরের বাইরে বের হলে মাস্ক ব্যবহারের পরামর্শ দেওয়া হয়।

একিউআই স্কোর শূন্য থেকে ৫০ পর্যন্ত ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ পর্যন্ত স্কোর মাঝারি হিসেবে গণ্য করা হয়। আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে ধরা হয়। পাশাপাশি ২০১ থেকে ৩০০ এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ ও অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেওয়া হয়ে থাকে।

এছাড়া, ৩০১ থেকে ৪০০ এর মধ্যে থাকা একিউআই স্কোর ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

সর্বশেষ - সারা দেশ

আপনার জন্য নির্বাচিত

শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় আজ

হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার ঘটনায় ছাত্রদল সম্পাদকের নিন্দা

নলছিটিতে শতভাগ জন্ম মৃত্যু নিবন্ধন পাইলট কর্মসূচি সম্পর্কিত অবহিতকরণ সভা অনুষ্ঠিত

চলছে গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপের আলোচনার প্রস্তুতি

হামলা-ভাঙচুরের অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেফতার, দল থেকে বহিষ্কার

এন,আর,বি কমার্শিয়াল ব্যাংক পিএলসি এর জুমারবাড়ি উপশাখা উদ্বোধন

অতিবৃষ্টি-পাহাড়ি ঢলে শেরপুরের নদীর পানি বাড়ছে

কালীগঞ্জ উপজেলায় নব যোগদান কৃত গাজীপুর জেলা প্রশাসক নাফিসা আরেফিনের মত বিনিময় সভা

ধোলাইখালে সংঘর্ষ : বিএনপির চার শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

সলিমগঞ্জ আব্দুর রউফ মুসলিম উচ্চ বিদ্যালয়ে নব গঠিত ম্যানেজিং কমিটির প্রথম সভা অনুষ্ঠিত