সোমবার , ২৮ অক্টোবর ২০২৪ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

কালীগঞ্জ উপজেলায় নতুন ইউএনও হিসেবে নিয়োগ পেয়েছেন তনিমা আফ্রাদ

প্রতিবেদক
বার্তা প্রবাহ
অক্টোবর ২৮, ২০২৪ ৯:৫৮ পূর্বাহ্ণ

এম,এফ,ইসলাম, কালিগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় নতুন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও ) হিসেবে নিয়োগ পেয়েছেন তনিমা আফ্রাদ।

২৭শে অক্টোবর ২০২৪ রোব বার ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি হয়েছে। জানা যায়, ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের মাঠ প্রশাসন শাখার সিনিয়র সহকারী কমিশনার সাগুফতা হক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে তনিমা আফ্রাদকে (১৮০৯৪) কালীগঞ্জে পদায়ন করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রটি আরোও জানায়, বিসিএস ৩৫তম ব্যাচের কর্মকর্তা তনিমা আফ্রাদ ২৮ জুলাই ২০২৩ সাল থেকে সর্বশেষ সিনিয়র সহকারী কমিশনার (শিক্ষা ও কল্যাণ শাখা) হিসেবে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে দায়িত্ব পালন করেছেন। গত ৪ সেপ্টেম্বর জন প্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাঁকে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে পদায়নের জন্য ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ে ন্যস্ত করা হয়। এর আগে তিনি সহকারী কমিশনার (ভূমি) হিসেবে শেরপুর সদর ও ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয়ে দায়িত্ব পালন করেছেন। তিনি প্রশাসন ক্যাডারে ২রা এপ্রিল ২০১৭ সালে সরকারী চাকরিতে যোগদান করেন। তাঁর নিজ জেলা নরসিংদী।

উল্লেখ্য যে,জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস. এম. ইমাম রাজী টুলুকে বাগেরহাটে প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়েছে। তনিমা আফ্রাদকে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে এস. এম ইমাম রাজী টুলুর স্থলাভিষিক্ত হবেন।

সর্বশেষ - সারা দেশ

আপনার জন্য নির্বাচিত

১০ জুন চালু হচ্ছে ম্যাংগো স্পেশাল ট্রেন

ঝিনাইদহে বিএনপি নেতা জিয়াউর রহমান জিয়ার নামে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

কলাপাড়ায় স্ত্রীর বিরুদ্ধে স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে চলে যাওয়ার অভিযোগ

খালেদা জিয়াকে দেশে আনতে প্রস্তুত হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স: পররাষ্ট্র উপদেষ্টা

সাংবাদিকদের সাথে উপজেলা চেয়ারম্যান প্রার্থী মুস্তাক আহমেদের মতবিনিময়

জাতিসংঘে বঙ্গবন্ধুর বাংলায় ভাষণের দিন আজ

কমতে পারে রাতের তাপমাত্রা

প্রকৌশলী ভাইয়ের জন্য ভোট চাইতে মহাকাশযান গবেষক নির্বাচনের মাঠে

ঝিনাইদহে বোরো ধান কর্তন উৎসবের উদ্বোধন

বিশ্বজুড়ে দুর্নীতিবাজ বিদেশি কর্মকর্তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা