বৃহস্পতিবার , ২৪ অক্টোবর ২০২৪ | ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

ঠাকুরগাঁওয়ে শিক্ষকদের অ্যাপ্লিকেশন টু দ্যা চিপ অ্যাডভাইজার কর্মসূচি পালন

প্রতিবেদক
বার্তা প্রবাহ
অক্টোবর ২৪, ২০২৪ ৮:৫৫ পূর্বাহ্ণ

জয় মহন্ত অলক, ঠাকুরগাঁও : ৩২ বছরের বৈষম্য অবসান কল্পে এমপিও ভুক্তি দাবিতে ঠাকুরগাঁওয়ে শান্তিপূর্ণ মানববন্ধন ও জেলা প্রশাসকের মাধ্যমে “অ্যাপ্লিকেশন টু দ্যা চিপ অ্যাডভাইজার” কর্মসূচি পালন করা হয়েছে।

বুধবার দুপুরে শহরের চৌরাস্তায় এ কর্মসূচি পালন করে বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স মাস্টার্স শিক্ষক ফেডারেশন ঠাকুরগাঁও জেলা শাখার নেতাকর্মীরা।

গত ১৭ অক্টোবর ঢাকায় লং মার্চ টু যমুনা কর্মসূচিতে পুলিশের অতর্কিত হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন, আমরা ৩২ বছরের বৈষম্যের স্বীকার হয়ে অতি মানবেতর জীবন-যাপন করছি। যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আমরা নিয়োগপ্রাপ্ত হয়েও মাস শেষে আমরা বেতন ভাতা পাই না।

তৎকালীন শিক্ষামন্ত্রী আশার বাণী দিলেও সেটি এখনও আশায় রয়ে গেছে। অত্যন্ত সীমিত বেতন ভাতা দিলেও সে বেতন বছরের পর বছর বকয়া পরে থাকে। পরিশেষে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের মাধ্যমে বৈষম্য বিরোধী সরকারের কাছে বেসরকারি অনার্স মাস্টার্স কলেজের অবহেলিত সকল শিক্ষক-শিক্ষিকাদের এমপিও ভুক্ত করণের জোর দাবি জানান বক্তারা।

ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে ঠাকুরগাঁও জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এসে সমবেত হয়ে তাদের দাবিগুলো নিয়ে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন তারা।

সর্বশেষ - খুলনা

আপনার জন্য নির্বাচিত

সাংবাদিকের বাসায় চুরি, চারদিনেও গ্রেফতার নেই

বৈষম্যের শিকার অফিসারদের আবেদনপত্র ২১ সেপ্টেম্বরের মধ্যে জমা দিতে হবে

গিনেস ওয়ার্ল্ড বুকে রেকর্ড এ স্থান পেল নলছিটি প্রেসক্লাব সভাপতির ছেলে অংকন

টঙ্গীতে আই এম সি এইচ ডায়গনস্টিকস এন্ড কনসালটেশন সেন্টার উদ্বোধন

দেশ কাঁপাবে ৪৩ মণের দানবাকৃতির নাতিবাবু!

পাঁচ মাসে সড়ক দুর্ঘটনায় ঝিনাইদহের বিভিন্ন উপজেলায় নিহত ৩৮ জন

আজ রোহিঙ্গাদের দেখতে যাবেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘের মহাসচিব

জাতীয় পার্টির রওশনপন্থীদের নতুন কর্মসূচি ঘোষণা

শেরপুর পৌর পানি নিস্কাশনের খালগুলোর প্রাণ যায় যায় অবস্থা!

শরীয়তপুরে যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত