রবিবার , ২০ অক্টোবর ২০২৪ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

ভালো ফলাফল হওয়ায় শিক্ষার্থীদের মিষ্টিমুখ করালেন কলেজ কর্তৃপক্ষ

প্রতিবেদক
বার্তা প্রবাহ
অক্টোবর ২০, ২০২৪ ১:২৯ অপরাহ্ণ

মো. লুৎফর রহমান, হিলি (দিনাজপুর) : দিনাজপুরের হিলিতে হাকিমপুর মহিলা কলেজে সদ্য প্রকাশিত এইচএসসি পরীক্ষায় ভালো ফলাফল করায় শিক্ষার্থীদের সাথে মতবিনিময় শেষ মিষ্টিমুখ করালেন কলেজ কর্তৃপক্ষ।

রবিবার (২০ আক্টোবর) বেলা ১১টায় মহিলা কলেজ অডিটোরিয়ামে কলেজের অধ্যক্ষ মামুনুর রশীদ আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ গভর্নিং বডির সভাপতি ফেরদৌস রহমান।

এসময় মতবিনিময় অনুষ্ঠানে শিক্ষার্থীদের ভবিষ্যত শিক্ষা জীবনের উপরে নানা বক্তব্য দেন অতিথিবৃন্দ। আগামীতে আরো ভালো ফলাফল করায় প্রত্যয় ব্যক্ত করেন শিক্ষকরা।

এসময় সহকারী অধ্যাপক এসএম হায়দার আলীর সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক ইরফান আলী, সহকারী অধ্যাপক শাহিনুর ইসলাম শাহিন মন্ডল, সহকারী অধ্যাপক শরিফুল ইসলাম লাবুসহ অনেকে।

এবার দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় এই কলেজ থেকে ১৪২ জন ছাত্রী অংশগ্রহণ করে কৃতকার্য হয় ১১৬ জন যাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ১২ জন আর পাশের হার ৮১.৬৯।

সর্বশেষ - সারা দেশ

আপনার জন্য নির্বাচিত

জাহিদ আহসান রাসেল এমপি’র ৪৫ নং ওয়ার্ডের মুরুব্বীদের সাথে সৌজন্য সাক্ষাৎ

জাতীয়তাবাদী শ্রমিকদল শাজাহানপুর থানার উদ্যোগে শোভাযাত্রা অনুষ্ঠিত

তারেক রহমানের পক্ষ থেকে স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

গাজীপুর-৫ আসনে জামায়াতের প্রার্থী খায়রুল হাসান চুড়ান্ত

মুন্সীগঞ্জে বাজার মনিটরিংয়ে টাস্কফোর্স

কালীগঞ্জে প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্প শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

প্রথম ধাপের উপজেলা নির্বাচনে ঝিনাইদহে চেয়ারম্যান হলেন যারা

রেলমন্ত্রীর সাথে রাসিক মেয়রের সৌজন্য সাক্ষাৎ

প্রথম রমজানে শহীদ পরিবারের খোজখবর নিতে জুলাই শহীদদের বাড়িতে ইউএনও

জাতীয় স্মৃতিসৌধে জাতীয় নাগরিক পার্টির নেতাদের শ্রদ্ধা