বৃহস্পতিবার , ৩ অক্টোবর ২০২৪ | ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

শেখ হাসিনাসহ ৩০ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল জাতীয় নাগরিক কমিটির

প্রতিবেদক
বার্তা প্রবাহ
অক্টোবর ৩, ২০২৪ ৩:৫৮ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় লক্ষ্মীপুর ও যাত্রাবাড়ীতে হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩০ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেছে জাতীয় নাগরিক কমিটি।

বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর এ অভিযোগ দাখিল করা হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে গত ১৮ জুলাই ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি চলাবস্থায় রাজধানীর যাত্রাবাড়ীর কুতুবখালী কাজলা পেট্রল পাম্পের পাশে গুলিতে দনিয়া কলেজের বিএ (পাস) কোর্সের ছাত্র সাকিব হাসান নিহত হন। অন্যদিকে ৪ আগস্ট লক্ষ্মীপুর শহরের উত্তর তেমুহনি এলাকায় গুলিতে হত্যাকাণ্ডের শিকার হন চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র ওসমান পাটওয়ারী ওরফে ওসমান গণি। এই দু’টি হত্যাকাণ্ডের বিচার চেয়ে জাতীয় নাগরিক কমিটি’র তত্ত্বাবধানে ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হয়।

সাকিব হাসানের বাবা মো. মর্তুজা আলম এবং ওসমান গণির বাবা মো. আব্দুর রহমান পৃথক মামলা দু’টি দায়ের করেন।

আসামিদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন, ১৯৭৩ এর ৩(২) (এ), ৩(২) (গ), ৩(২) (এইচ), ৪(১) ও ৪(২) ধারা অনুযায়ী গণহত্যা এবং মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে।

সর্বশেষ - নির্বাচনী হাওয়া

আপনার জন্য নির্বাচিত

পাখি ভ্যানের ধাক্কায় ৫ বছরের শিশুর মৃত্যু

সালেহা বেগম মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষের দুর্নীতির অভিযোগ

জাহাঙ্গীর আলমের আলোর ডেউ বইয়ের মোড়ক উন্মোচন

উল্লাপাড়ায় চেয়ারম্যান প্রার্থী মুক্তি মির্জার জয়ের প্রত্যাশায় মাঠ বিচরণ

ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের সাথে বাংলাদেশ প্রেস কাউন্সিলের মতবিনিময়

সরকারী খাস জমি উদ্ধার করে খেলার মাঠ তৈরী করা হবে

ঠাকুরগাঁওয়ে বেতারের শিল্পী-কর্মকর্তা ও কর্মচারীদের মানববন্ধন

তারেক রহমানের পক্ষ থেকে স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

লৌহজংয়ে অসহায় পরিবারকে অবরুদ্ধ করে রাখার অভিযোগ

চীনে আতঙ্ক নতুন ভাইরাস; ছড়িয়ে পড়ার শঙ্কায় জরুরি অবস্থা জারি!