মঙ্গলবার , ২ জুলাই ২০২৪ | ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

শেরপুরে পাহাড়ী ঢলের পানি বিপদ সীমার উপরে,বাঁধ ভেঙ্গে ৩০গ্রামের মানুষ পানিবন্দি

প্রতিবেদক
বার্তা প্রবাহ
জুলাই ২, ২০২৪ ৪:২৯ অপরাহ্ণ

হাফিজুর রহমান লাভলু, শেরপুর প্রতিনিধি: কয়েক দিনের অবিরাম বর্ষণ এবং ভারত থেকে নেমে আসা পাহাড়ী ঢলের পানির তোড়ে শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার মহারশি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

মঙ্গলবার(২জুলাই) ভোরে রামেরকুড়া, খৈলকুড়া, ঝিনাইগাতী সহ কয়েক স্থানে বাঁধ ভেঙ্গে কমপক্ষে ৩০গ্রামের মানুষ পানিবন্ধি হয়ে পরেছে। ঢলের পানি প্রবেশ করেছে উপজেলা শহরের প্রধান বাজারসহ বিভিন্ন অফিস ও বাড়ী ঘরে। এতে বিপাকে পরেছে সাধারণ মানুষ।

খোঁজ নিয়ে জানা গেছে, শেরপুর জেলার নালিতাবাড়ীর ভোগাই নদীর খালভাঙ্গা এলাকায় ভাঙ্গন দেখা দিয়েছে। অপরদিকে শ্রীবরদী উপজেলার সোমেশ্বরী নদীতেও ব্যাপক ভাবে পানি বৃদ্ধি পেয়েছে।

ফলে ঝিনাইগাতী শহরসহ ভাটি এলাকার কমপক্ষে ৩০টি গ্রামের মানুষ পানিবন্দি হয়ে পরেছে। সেই সাথে পানিতে ডুবে গেছে অনেক পুকুর, বিভিন্ন সবজি ক্ষেত ও বীজতলা।

স্থানীয়রা জানান, মহারশি নদীর ঝিনাইগাতী ব্রীজপাড় থেকে প্রায় আধা কিলোমিটার এলাকা অবৈধভাবে দখল করে বসতি স্থাপন করা নদীর নাব্যতা কমে গেছে। এছাড়া নদীটি খনন করে নাব্যতা ফিরিয়ে না আনায় প্রতিবছর সদর বাজারসহ পুরো এলাকা ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছে। এলাকার সচেতন মহলের দাবী নদীর বুকে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করে নদীর নাব্যতা ফিরিয়ে দেয়াসহ স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ করা হউক।

এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল কবীর রাসেল, সহকারি কমিশনার (ভূমি) অনিন্দিতা রানী ভৌমিক, উপজেলা প্রকৌশলী শুভ বসাক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মান্নান, সদর ইউপি চেয়ারম্যান মো. শাহাদৎ হোসেন, ধানশাইল ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলামসহ অন্যান্যরা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল কবীর রাসেল জানান, মহারশি নদীতে বেড়িবাঁধ নির্মাণের প্রস্তাবনা পাঠানো হয়েছে। এছাড়া প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় উপজেলা প্রশাসনের কাছে সবধরনের প্রস্তুতি রয়েছে। স্ব-স্ব ইউনিয়নে চেয়ারম্যানের মাধ্যমে পানি বন্দি মানুষের মাঝে শুকনো খাবার দেয়ার ব্যবস্থা করা হয়েছে। পরবর্তীতে বাড়ীঘর ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক অনুদান ও ঢেউটিন প্রদান করা হবে বলেও জানান তিনি।

সর্বশেষ - নির্বাচনী হাওয়া

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লায় বিটিএসএফ-এর মতবিনিময় ও আলোচনা সভা

করিডর দেয়ার সিদ্ধান্ত আসতে হবে নির্বাচিত সংসদ থেকে : তারেক রহমান

এক মাসে ৬০ লক্ষ ভিউ অতিক্রম করেছে নাটক ”ভাড়ায় চালিত”

স্বস্তির খবর জানালো আবহাওয়া অধিদপ্তর

ভারত বিরোধিতা নয়, ভারত পক্ষালম্বনও নয়: বাংলাদেশের প্রয়োজন আত্মমর্যাদাশীল রাষ্ট্রনীতি

শেরপুরে ৩ লক্ষ টাকার ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেপ্তার

৫ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন, ট্রাম্পকে হারাতে মরিয়া সবাই

নড়িয়া উপজেলা বিএনপির নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান সাগর’কে ফুলেল শুভেচছা

শেরপুরে আওয়ামীলীগ নেতাসহ গ্রেপ্তার-২

ঢাকায় রানা প্লাজা ট্রাজেডির ১২ বছর, ন্যায় বিচার কতদূর শীর্ষক আলোচনা অনুষ্ঠিত