মঙ্গলবার , ২ জুলাই ২০২৪ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

গিনেস ওয়ার্ল্ড বুকে রেকর্ড এ স্থান পেল নলছিটি প্রেসক্লাব সভাপতির ছেলে অংকন

প্রতিবেদক
বার্তা প্রবাহ
জুলাই ২, ২০২৪ ৩:৫৩ অপরাহ্ণ

বালী তাইফুর রহমান তূর্য, নলছিটি প্রতিনিধি : দৈনিক যুগান্তরের নলছিটি প্রতিনিধি ও নলছিটি প্রেসক্লাব সভাপতি মো. এনায়েত করিমের ছেলে ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী রাগীব শাহরিয়ার অংকন গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করেছেন। (Guinness World Record এ “The Most Football (Soccer) Toe Taps in one minute” category ) অর্থাৎ এক মিনিটে সর্বোচ্চ ২২০ বার ফুটবলে ট্যাপ করে তিনি এ রেকর্ড অর্জন করেছেন। যেটি আগে ছিলো ২১২ । মঙ্গলবার অংকন অফিসিয়ালি তার এ অর্জনের সার্টিফিকেট হাতে পেয়েছেন। এর আগে তার এ কৃতিত্বের জন্য গত ২০ ফেব্রুয়ারি গিনেস বুক অফ ওয়ার্ল্ড ওয়েবসাইটে তার নাম অন্তর্ভুক্ত হয়।

অংকন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমিউনিকেশন ডিজঅর্ডারস বিভাগে স্নাতক চতুর্থ বর্ষের শিক্ষার্থী ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের আবাসিক ছাত্র। তার বাড়ি ঝালকাঠির নলছিটি পৌর শহরের হাই স্কুল সড়কে।

মেধাবী অংকনের এ ব্যতিক্রমি অর্জনে নলছিটিবাসী ও তার সহপাঠীরা তাকে ফোনে ও ফেসবুকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন । এ ব্যাপারে রাগীব শাহরিয়ার অংকন জানান, এ রেকর্ড গড়তে পারায় আমি অত্যন্ত খুশি। এজন্য আমি দীর্ঘদিন অনুশীলন করেছি। দৃঢ় প্রচেষ্টা ও অনুশীলনে অসম্ভবকেও সম্ভব করা যায়। তিনি সকলের কাছে দোয়া কামনা করছেন।

সর্বশেষ - সারা দেশ

আপনার জন্য নির্বাচিত

দুবলায় জাতীয় রাস উদযাপন ক‌মি‌টির সভাপতি কামাল, সম্পাদক সন্তু

২৭ অক্টোবর যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শরীয়তপুরে যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

‘আওয়ামী লীগকে নিষিদ্ধে প্রধান উপদেষ্টাকে বার বার পত্র দিয়েছে বিএনপি’

উপজেলা পরিষদ নির্বাচন : শেষ ধাপে চেয়ারম্যান হলেন যারা

পাখি ভ্যানের ধাক্কায় ৫ বছরের শিশুর মৃত্যু

নলছিটিতে কৃষি প্রযুক্তি মেলা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

মাদকাসক্তি ও মানসিক রোগ চিকিৎসায় সচেতনতা জরুরি: সময়মতো চিকিৎসায় সম্ভব সুস্থ জীবনে ফেরা

ছাত্রদলের নতুন নেতৃত্বে আলোচনায় শৈলকুপার কৃতি সন্তান রাজু আহামেদ!

ফিলিপাইনে ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

মহেশপুরের নবাগত ইউএনও খাদিজা খাতুনকে ফুলের শুভেচ্ছা জানালেন বিদায়ী ইউএনও