রবিবার , ২৩ জুন ২০২৪ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

রাজাপুরে রাতের আঁধারে ঘর উত্তোলনের অভিযোগ

প্রতিবেদক
বার্তা প্রবাহ
জুন ২৩, ২০২৪ ৪:১৯ অপরাহ্ণ

ছবি ও সংবাদ >> রহিম রেজা : ঝালকাঠির রাজাপুরে জমি দখল করে সাইনবোর্ড ঝুলিয়ে রাতের আঁধারে ঘর উত্তোলনের অভিযোগ পাওয়া গেছে। ভূক্তভোগী মিলনা আক্তার, পারভিন আক্তার জেবু এ অভিযোগ করেন। মিনাল আক্তার ঐ এলাকার মোঃ এনজেত আলী খানের স্ত্রী। শনিবার দিবাগত রাতে উপজেলা সদরের পশ্চিম রাজাপুর শেনেরতালুক (চটি খোলা) এলাকায় এ ঘটনা ঘটে।

মিলনা আক্তার জানায়, ১৯৬২ সালে তাঁর দাদা মৃত কাছেম আলী ফলিফা জমি ক্রয় করে ঘর বাড়ি নির্মাণ করে দীর্ঘদিন থেকে ভোগদখল করে আসছেন। কিন্তু ২০১৯ সাল থেকে বারেক ও আশ্রাব আলী খলিফা বিভিন্ন অজুহাতে তাঁদের জমি দখলের চেষ্টা চালিয়ে আসছেন। এনিয়ে একাধিক বার একাধিক শালিস গন মিমাংসা করেন। প্রতিবার মিলনা আক্তাররা তাদের পক্ষে রায় পেলেও তাঁদের প্রতিপক্ষরা মানছে না। তাই হঠাৎ করে রবিবার ভোররাতে আব্দুল বারেক খলিফা, আশ্রাব আলী খলিফা, রাজ্জাক খলিফা, বাদশা খলিফা, শফিক খলিফাসহ ১৫/২০ জন লোক নিয়ে রাতের আঁধারে তাঁদের জমি জোড় পূর্বক দখল করে ঘর উত্তোলন করে। বাধা দিতে গেলে প্রতিপক্ষরা খুন জখমের হুমকি দেয়।

অভিযুক্ত আব্দুল বারেক খলিফা জানায়, এটা আমাদের পৈত্রিক সম্পত্তি। এই সম্পত্তি নিয়ে একাধিক বার শালিস বৈঠকে বসা হলেও কোন সমাধান না পেয়ে ঘর উত্তোলন করেছি। এই সম্পত্তি নিয়ে আদালতে বন্টন মামলা চলমান রয়েছে।
রাজাপুর থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ আতাউর রহমান বলেন, অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

সর্বশেষ - সারা দেশ

আপনার জন্য নির্বাচিত

এসএসসি পরীক্ষা হবে দশম শ্রেণির সিলেবাসে, এইচএসসি হবে দুইবার

জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করার আহ্বান মোঃ ওয়াহিদুজ্জামানের

ডিইউজে নির্বাচনে শহিদ-খুরশীদ পরিষদ পূর্ণ প্যানেলে বিজয়ী

আজ রোহিঙ্গাদের দেখতে যাবেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘের মহাসচিব

বৈশ্বিক গণমাধ্যম তৈরিতে বাংলাদেশকে সহযোগিতা করবে কাতার: তথ্য প্রতিমন্ত্রী

বিএনপির মধ্যে চরম হতাশা বিরাজ করছে : পররাষ্ট্রমন্ত্রী

আদিবাসী শিশু ধর্ষণের ঘটনায় ধর্ষক ফাহিমের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

সাতকানিয়ায় গ্রাম্য সালিশি বিচারের বিচারক হিসেবে ডেকে নিয়ে দুই জামায়াত কর্মীকে হত্যা

আন্তর্জাতিক সাংবাদিক সংস্থার আত্মপ্রকাশ নেতৃত্বে জয়নাল আবেদীন ও কাজী মনির

শেরপুরের ছানার পায়েসের জিআই সনদ আনুষ্ঠানিকভাবে গ্রহণ