শুক্রবার , ৩১ মে ২০২৪ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

উপজেলা নির্বাচন: ডামুড্যা ও গোসাইরহাটে নতুন মুখ

প্রতিবেদক
বার্তা প্রবাহ
মে ৩১, ২০২৪ ১১:২৮ অপরাহ্ণ

মো. কাওসার রাড়ি, গোসাইরহাট (শরীয়তপুর) প্রতিনিধি: ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে শরীয়তপুরের দুটি উপজেলায় নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে ডামুড্যা উপজেলা পরিষদে ঘোড়া প্রতীকে ডামুড্যা উপজেলা আওয়ামী লীগ নেতা আবদুর রশিদ গোলন্দাজ ও গোসাইরহাট উপজেলা পরিষদে হেলিকপ্টার প্রতীকে তেজগাঁও থানা আওয়ামী লীগ নেতা মোশারফ হোসেন সরদার বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তারা দুজনেই এবার চেয়ারম্যান পদে প্রথম নির্বাচনে অংশ নিয়ে ছিলেন।

এর আগে বুধবার (২৯ মে) ইভিএম পদ্ধতিতে সকাল ৮ টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে শেষ হয় বিকেল ৪টা পর্যন্ত। ভোট গণনার পর রাতে ফলাফল ঘোষণা করা হয়।

শরীয়তপুর জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, ডামুড্যা উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৯ হাজার ১৯১জন। নির্বাচনে চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ৪৪টি কেন্দ্র ও ৩২০টি কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ফলাফল শেষে ঘোড়া প্রতীকের প্রার্থী, বর্তমান ভাইস-চেয়ারম্যান আবদুর রশিদ গোলন্দাজ ২৪ হাজার ৯৮ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হন। তার নিকটত প্রতিদ্বন্দ্বী মোটরসাইকেল প্রতীকের প্রার্থী, বর্তমান চেয়ারম্যান মো. আলমগীর মাঝি পেয়েছেন ১৩ হাজার ৭১৫ ভোট পান।

অন্যদিকে, গোসাইরহাট উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৪৫ হাজার ৬৪৭ জন। নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ৪৪ টি কেন্দ্র ও ৩৯৭ টি কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ফলাফল শেষে হেলিকপ্টার প্রতীকের মোশারফ হোসেন ২০ হাজার ১৮৭ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঘোড়া প্রতীকের প্রার্থী, ব্যবসায়ী মাসুদ আলম পেয়েছেন ১৪ হাজার ২৯৩ ভোট।

এছাড়াও ডামুড্যা উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস- চেয়ারম্যান পদে বিএম সাত্তার ও মহিলা ভাইস-চেয়ারম্যান পদে শাহনাজ আক্তার মায়া নির্বাচিত হয়েছেন।
অন্যদিকে, গোসাইরহাট উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস- চেয়ারম্যান পদে এমদাদ হোসেন বাবলু মৃধা (বিনা প্রতিদ্বন্দ্বিতায়) ও মহিলা ভাইস-চেয়ারম্যান আফসানা লিপি নির্বাচিত হয়েছেন।

সর্বশেষ - সারা দেশ

আপনার জন্য নির্বাচিত

ঈদুল আযহায় কোরবানির পশুর কোন সংকট হবে না: প্রাণিসম্পদ মন্ত্রী

জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফিরোজায় দোয়া মাহফিল

ভ্রাম্যমাণ নিরাপদ খাদ্য পরীক্ষাগার প্রথমবার শরীয়তপুরে আগমন

জীবননগরে সমবায় অফিস কর্তৃক একদিনের ভ্রাম্যমান প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত

ওজাবের ঢাকা মহানগর আহবায়ক কমিটি গঠন : ওয়াহিদ আহবায়ক ছানাউল্লাহ সদস্য সচিব

কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

আইএমএফের পূর্বাভাস: চলতি বছর প্রবৃদ্ধি হবে ৪ শতাংশ

কুষ্টিয়া জেনারেল হাসপাতালে শিশু রোগীর স্রোত, শয্যা সংকটে চরম অব্যবস্থা

শ্যামনগরে সুপেয় পানি সংকট নিরসনের দাবিতে খালি কলস নিয়ে মানববন্ধন

নির্বাচন কমিশন গঠন