বৃহস্পতিবার , ২৩ মে ২০২৪ | ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

বাবা আনোয়ারুল হত্যার বিচার চান মেয়ে ডরিন

প্রতিবেদক
বার্তা প্রবাহ
মে ২৩, ২০২৪ ৯:০৬ পূর্বাহ্ণ

অনলাইন ডেস্ক : বাবার হত্যার বিচার চান ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন। আজ বুধবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে অবস্থিত ডিবি কার্যালয়ের সামনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আমার বাবার হত্যার বিচার চাই। আমার বাবাকে যারা হত্যা করেছে তাদের ফাঁসি কার্যকর করা হয়েছে এইটা আমি দেখতে চাই। তবে আমার বাবাকে যারা হত্যা করেছে, তাদের আমি দেখতে চাই।

ডিবি অফিসে হত্যার বিষয়ে জানতে ও মামলা করতে এসেছেন বলেও জানান ডরিন। এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি কাউকে সন্দেহ করছি না। আমি চিনি না, কিন্তু আমি দেখতে চাই তারা কারা। আমি ডিবির কাছে বলেছি, আপনারা অনুসন্ধান করুন।
আজ সকালে সকালে কলকাতার নিউটাউন এলাকার সঞ্জিভা গার্ডেন এলাকার একটি বাড়ি থেকে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের লাশ উদ্ধার করেছে ভারতীয় পুলিশ। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।

কলকাতা পুলিশ গণমাধ্যমকে জানিয়েছে তারা ঘটনাস্থলে রয়েছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে, কারা এমপির সঙ্গে দেখা করতে এসেছিলেন। তদন্ত করছে কলকাতার বিধাননগর পুলিশ কমিশনারেট। সঙ্গে রয়েছে দেশটির আইবি (ইন্টিলিজেন্স ব্যুরো), এসটিএফ (স্পেশাল টাস্ক ফোর্স)।

গত ১২ মে দুপুর ২টা ৪০ মিনিটে দর্শনা-গেদে সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন এমপি আনার। নদীয়া সীমান্ত অতিক্রম করার পর সন্ধ্যায় কলকাতার অদূরে ব্যারাকপুর কমিশনারেট এলাকার বরাহনগর থানার ১৭/৩ মন্ডলপাড়া লেনের স্বর্ণ ব্যবসায়ী গোপাল বিশ্বাসের বাড়িতে পৌঁছান। পরদিন দুপুর ১টা ৪০ নাগাদ ওই বাড়ি থেকে কিছুটা হেঁটে বিধানপার্ক কলকাতা পাবলিক স্কুলের সামনে গিয়ে একটি গাড়িতে উঠেন। ওই সময় তিনি হাস্যোজ্জ্বল ছিলেন। সেই দৃশ্য দেখেছেন গোপাল বিশ্বাসের পরিচিত শুভজিৎ মান্না।

সর্বশেষ - খুলনা

আপনার জন্য নির্বাচিত

বিশ্বজুড়ে দুর্নীতিবাজ বিদেশি কর্মকর্তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

পুঁজিবাজারে সূচকের বড় পতন

ঝিনাইদহ ও হরিনাকুন্ডু আসনে স্বতন্ত্র প্রার্থী মহুলের আগমনে আনন্দ মিছিল

গাজীপুরে শ্রমিক নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন কামরুল আহসান সরকার রাসেল

ঢাকায় বাংলাদেশ তৃণমুল সাংবাদিক ফোরাম (বিটিএসএফ) এর মতবিনিময় সভা

সাতক্ষীরা দেবহাটায় রত্নগর্ভা মা ও কৃতি সন্তানদের সন্মাননা প্রদান

কোটচাঁদপুরে পোলিং এজেন্ট প্রশিক্ষণ অনুষ্ঠিত

ঝিনাইদহের কালিগঞ্জে পুলিশের মাদক অভিযান ও মিষ্টি মুচকি হাসি

তারেক রহমানের পক্ষ থেকে স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

ইন্টারন্যাশনাল আইকনিক এক্সিলেন্স এওয়ার্ড – ২০২৪ অনুষ্ঠিত হচ্ছে আজ ২৪ মে